নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
তাকে কোন মামলায় বা কী অভিযোগে আটক করা হয়েছে-এ বিষয়ে এখনো ডিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী। পরবর্তীতে ধারাবাহিকভাবে তিনি এই দায়িত্ব পালন করেন। সর্বশেষ ৭ জানুয়ারির নির্বাচনের পর গঠিত সরকারেও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।
রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য পরবর্তীতে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র ক্ষমতাচ্যুত হওয়ার ২৭ দিনের মাথায় স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।