দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।
দিনাজপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে বিকেলে এই কম্পন অনুভূত হয়, যার উৎপত্তিস্থল পার্শ্ববর্তী দেশ ভারতে। জানা গেছে, ঢাকা থেকে প্রায় ২৫৪ কিলোমিটার দূরে এই কম্পন বাংলাদেশের সিলেট ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকায় টের পাওয়া গেছে।
শিলচর ছাড়াও ভারতের আসামের বিভিন্ন স্থান ও বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ সীমান্তবর্তী এলাকায় এই কম্পন অনুভূত হয়। হঠাৎ কম্পনে সীমান্ত সংলগ্ন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।