পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ১১৭টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও বাটন ফোন এবং ২০টি পুরোনো মোবাইল চার্জারসহ তাকে আটক করা হয়।
ডিএমপির পল্টন মডেল থানাধীন সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের একটি টিম এ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ১২ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহুরুল ইসলাম স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাইয়ের মোবাইল কম দামে কিনে গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।