ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালী বেসামরিক ও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ নিরাপদ ও উন্মুক্ত রাখা হয়েছে।
তবে বেসামরিক চলাচলের সুযোগ থাকলেও সামরিক উপস্থিতির বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ইরান। আইআরজিসি স্পষ্ট করে দিয়েছে, প্রণালীর দিকে অগ্রসর হওয়া যে কোনো বিদেশি সামরিক জাহাজের উপস্থিতি যুদ্ধবিরতি বা বিদ্যমান সমঝোতার লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে।
নিয়ম অমান্যকারী সামরিক নৌযানগুলোর বিরুদ্ধে ইরান ‘কঠোর ব্যবস্থা’ গ্রহণ করবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি সরবরাহ রুটে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং বিদেশি আধিপত্য ঠেকাতেই তেহরান এই হুঁশিয়ারি দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র- আল জাজিরা।