By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: ঢাকা-বেইজিং সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ, তথ্যমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
জাতীয়শীর্ষ সংবাদ

ঢাকা-বেইজিং সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ, তথ্যমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

নিউজ ডেস্ক
Last updated: এপ্রিল 16, 2026 8:52 অপরাহ্ন
নিউজ ডেস্ক 4 ঘন্টা ago
Share
SHARE

নিজস্ব প্রতিনিধিঃ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও জোরদারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কূটনৈতিক সহযোগিতা, প্রশিক্ষণ এবং জনযোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ খাতে বর্তমান সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে চীনের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করা হয়। রাষ্ট্রদূত জানান, এ উদ্যোগ বাস্তবায়িত হলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে বাংলাদেশের গণমাধ্যমের পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

তিনি আরও জানান, আগামী জুলাই ও অক্টোবর মাসে চীন দুটি পৃথক সামিট আয়োজনের পরিকল্পনা করছে। এসব সামিটে বাংলাদেশের সাংবাদিক ও বুদ্ধিজীবীদের অংশগ্রহণের মাধ্যমে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতার আদান-প্রদান ঘটবে, যা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিয়মিত অংশগ্রহণের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি।

জবাবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র এবং প্রযুক্তিগত উৎকর্ষে দেশটির অগ্রগতি প্রশংসনীয়। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক প্রেক্ষাপটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দ্রুত পরিবর্তন ঘটছে। এ অবস্থায় ঢাকা-বেইজিং সম্পর্ক আরও জোরদার হলে দুই দেশই উপকৃত হবে এবং নতুন প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি হবে।

মন্ত্রী আরও বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ সবসময়ই আন্তরিক। পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় চীনের এ ধরনের সহযোগিতার প্রস্তাবকে সরকার ইতিবাচক হিসেবে দেখছে।
বৈঠকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য সচিব মাহবুবা ফারজানা এবং চীনা প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

You Might Also Like

দিনাজপুর সীমান্তে নতুন ‘মৌচোষা’ বিওপি উদ্বোধন, জোরদার হলো সীমান্ত নিরাপত্তা

তিন দেশ সফরে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী

সংস্কৃতি-সম্পর্ক জোরদারে বাংলাদেশ–ইতালি: মন্ত্রী ও রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: খালেদা জিয়ার মরণোত্তর সম্মাননা গ্রহণ করলেন জাইমা রহমান

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article সংস্কৃতি-সম্পর্ক জোরদারে বাংলাদেশ–ইতালি: মন্ত্রী ও রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
Next Article জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?