আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের শ্রী শ্রী ঠাকুর রাম চন্দ্র দেবের ৭৭তম তিরোভাব উৎসব উপলক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পক্ষে সমাধিক্ষেত্রে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে শ্রী শ্রী ঠাকুরে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন এবং বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোর্শেদুল আমিন ফয়সাল।
এইছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাখ্যা চন্দ্র দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান উল্যাহ,
উপজেলা যুবদলের সভাপতি রুস্তুম আলী, যুবদলের যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব নিজাম উদ্দিন সুমন, সাবেক যুবদলের সভাপতি সামছু তীব্রিজ স্বফন সহ আরো অনেকে।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক সহায়তার অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং সকল সম্প্রদায়ের মাঝে সৌহার্দ্য বৃদ্ধি করে।