গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর রতনপুর এলাকায় করোনী ফ্যাসান লিমিটেড নামক একটি পোষাক ˆতরি কারখানায় শ্রমিক হেনস্তার অভিযোগে শ্রমিক অসন্তোষের জেরে কারখানায় স্টাফদের উপর হামলা ও ভাংচুরের মামলায় দুই শ্রমিককে রোববার রাতে গ্রেফতার করেছে পুলিশ| পরে গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়|
গ্রেফতারকৃতরা হলো জামালপুর মেলান্দহ উপজেলার শ্যামপুর গ্রামের মৃত সুরুজ্জামান মিয়ার ছেলে লাবলু মিয়া(৩২) ও উপজেলার রতনপুর গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে আলীরাজ হোসেন জাহাঙ্গীর(২২)|
পুলিশ সূত্র জানায় গত ১৬ এপ্রিল শ্রমিক হেনস্তার অভিযোগ এনে কর্মবিরতি রেখে ১০ দফা দাবিতে বিক্ষোভ করে ওই কারখানার শ্রমিকরা|পরে বিষয়টি কারখানা কতৃপক্ষ সমাধান করতে চাইলে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা কারখানা ভাংচুর ও কর্মকর্তাদের উপর হামলা চালায়| এসময় জিএম,সুপারভাইজার ও কারখানার মেডিক্যাল ক্যাম্পের কয়েকজন আহত হয়| পরে ১৮ এপ্রিল সকালে কারখানা অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিস কারখানার মুলফটকে টানিয়ে দেয় কারখানা কতৃপক্ষ|পরে এ ঘটনায় দফায় দফায় শ্রমিকদের সাথে বৈঠক করতে চাইলে শ্রমিকরা এতে রাজি হয়নি| পরে ১৯ এপ্রিল রাতে কারখানার ১৫/১৬ শ্রমিকের নাম উল্লেখ করে আরো ২০০ থেকে ২৫০জন অজ্ঞাত শ্রমিকের নামে বাদি হয়ে হামলা ও ভাংচুরের মামলা দায়ের করেন ব্যাবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শদ| এ অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই অভিযান চালিয়ে দুই শ্রমিককে গ্রেফতার করে পুলিশ| এতে শ্রমিকদের মধ্যে গ্রেফতার আত্বঙ্কে ছড়িয়ে পড়েছে|
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সহিদুল ইসলাম পিপিএম জানায় কারখানা হামলা ও ভাংচুরের মামলায় দুই শ্রমিককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে|
উল্লেখ গত ১৬ এপ্রিল সকালে শাহজাহান মিয়া নামে এক অপারেটর তিনদিন অসুস্থ্যতার পর কারখানায় আসেন| এসময় তাকে কাজে যোগদান না করতে দিয়ে এডমিন শাখায় নিয়ে তাকে বের করে দেয়ার চেষ্টা করে| এসময় শ্রমিক হেনস্তার অভিযোগে এনে ঘটনাটি সারা কারখানায় ছড়িয়ে পড়লে সহকর্মীর হেনস্তার গুজবে শ্রমিকরা কর্মবিরতি রেখ বিক্ষোভ ও হামলা করে| এতে ওই কারখানার কয়েকজন কর্মকর্তা আহত হয়| ভাংচুর করা হয় মুল্যমান জিনিসিপত্র| বিচ্ছিন্ন করা হয় কারখানার ˆবদ্যুতিক সংযোগ| পরে কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ ঘোষনা করেন কতৃপক্ষ|