মোঃ মুনির
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) মূলমন্ত্র“সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”কে সামনে রেখে গোয়েন্দা নজরদারীও আভিযানিক কার্যক্রম জোরদার করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
এরই ধারাবাহিকতায় কিছুদিন যাবত সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল ও একজন মানবপাচারকারীকে আটক করা হয়েছে।
আজ,২২ এপ্রিল,২০২৬ তারিখে সুলতানপুর ব্যাটালিয়ন-৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির পরিকল্পনায় কুমিল্লা
ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোসাইস্থল,চন্ডিদার,মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার শশীদল, সংকুচাইল,খারেরা ও বড়জ্বালা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়
ভারতীয় শাড়ী, জিরা, আকাশমনি গোল কাঠ, বাসমতি চাউল, ফুসকা, চিংড়ি মাছের রেনু,গরু এবং গাঁজা আটক করা হয়।যার বাজার মূল্য,৮৪,৩২,১৯২
জব্দকৃত চোরাচালানী মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন এবং মাদকদ্রব্যসমূহ ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরের মাদক স্টোরে জমা রাখা হয়েছে।
বিগত,১৯ এপ্রিল,২০২৬ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পশ্চিম খাদলা এলাকা থেকে মানবপাচারকারী চক্রের একজন সক্রিয় সদস্যকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি মোঃ রাকিব (২২), পিতা- গ্রাম: পুটিয়া, ডাকঘর:শ্যামপুর,থানা:কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
একটি পালসার মোটরসাইকেল আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে কসবা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
তার বিরুদ্ধে কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং- ৪৮/১৫২, তারিখ-১৯ এপ্রিল ২০২৬) দায়ের করা হয়েছে। উক্ত মামলায় আরও,০৪ জন পলাতক আসামী ও রয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়ন-(৬০ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মানবপাচার রোধে তাদের এই কঠোর অবস্থান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান। বার্তা প্রেরক:লেঃ কর্নেল শরিফ পরিচালক অধিনায়ক, সুলতানপুর ব্যাটালিয়ন-৬০ বিজিবি।