তোমাতেই বিলিন 306…….
মাঝে মধ্যেই ফুল কিনি
দেয়া হয় না তোমায়
সব ফুলই তোমার জন্য
ভুলে যেওনা আমায়…
তোমার প্রেমে আমি কাতর
রেখো আমায় বুকের ভেতর
আমি তোমার সব হতে চাই
সুখে দুঃখে দিবা নিশি
যেন তোমায় পাই…
অনেক সাধের আইসক্রিম
তোমায় ছাড়া পানসে,
তুমি যখন রাগান্বিত
আমি হই মিনষে!!!
তুমি আমার স্বর্গীয় মাদকতা
তোমাতে মিশে আছে
মৃগনাভির সব সুগন্ধ
হে মৃগনয়না তুমি আমার
আমি শুধু তোমাতেই অন্ধ!!…
অপ্সরী প্রিয়া আমার
তুমি জান্নাতের হুর!
আমি বিমোহিত বিচলিত
শুনে তোমার সুকণ্ঠী সুর;
হে আমার সুনেত্রা
ধরিত্রীর বিষ্ণুপ্রিয়া
তোমার হিয়ায় বাধা পড়েছে
আমার হিয়া!
আমি কি তোমার ছায়া?
পথ ধরে হেটে চলি
আপন মনে কথা বলি
ওগো তুমি আমার কৃষ্ণকলি
তোমার কৃষ্ণকালো কেশের সুবাস
আমি যেন তোমাতেই পরবাস…
তোমার বাঁকা ঠোটের হাসি
সে ক্ষুরধার সর্বনাশী
আমি ভালবাসায় ভাসি
বারবার তোমার কাছেই
ছুটে আসি
হে প্রেয়সী
আমি বড্ড উন্মাদ
তুমি আমার আধার রাতের
জ্যোৎসনা বিলাসিনী চাঁদ
মধু মিশেল তোমার চাহনি
তুমি স্বর্গ থেকে আসা
আমার প্রেয়সী রমণী
তুমি আমার নয়নতারা
তোমাতে আমি দিশেহারা!!!
গগনস্পর্শী তোমার সৌন্দর্য
তোমার চরণকমল তলে
ধরাধামের আহরিত সব ঐশ্বর্য
তুমি তুলনাহীনা তুমি সুরের বীণা
ওগো তুমিহীনা আমি বাঁচবো না
শয়নেস্বপনে চোখেরও নয়নে
মনেরও গহনে
রেখেছি তোমারে….
নিজেরে হারায়ে…
দেবে কি ধরা তোমারে বলি!?
তুমি মোর বাগিচায়
সদ্য প্রস্ফুটিত কলি
তুমি আমার প্যাথেডিন
তোমায় গ্রহণ করলে
আমি ভাল থাকি রাতদিন
হে শ্রীমতী তুমি আমার
নিত্যদিনের ভাবনা
রাত্রিবেলার স্বপ্না
যদি কখনো ভুল করি
খুব করে বকে দিও কিন্তু ছেড়ে যেও না প্লিজ
আমার শুধু তোমার অভাব
অন্য কিছু নয়
হিসেব করে কখনো কি
ভালোবাসা হয়!?
তুমি ভালবাস বলে আমি ধন্য
তোমাতেই আমি পরিপূর্ণ…
লেখক:খালিদ রিয়াজ 306