By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: আচরণবিধি ভঙ্গ: বাংলাদেশের নাহিদা-শারমিনকে আইসিসির জরিমানা
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খেলা

আচরণবিধি ভঙ্গ: বাংলাদেশের নাহিদা-শারমিনকে আইসিসির জরিমানা

prince mahmud
Last updated: এপ্রিল 25, 2026 10:10 অপরাহ্ন
prince mahmud 5 ঘন্টা ago
Share
SHARE

স্পোর্টস ডেস্কঃ

আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড় নাহিদা আক্তার ও শারমিন সুলতানাকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তাদের দুজনেরই ম্যাচ ফির ১০ শতাংশ করে কেটে নেওয়া হয়েছে।

গত বুধবার রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আইসিসির আচরণবিধির লেভেল–১ লঙ্ঘনের ঘটনায় এই শাস্তি ঘোষণা করা হয়।
আইসিসির বিবৃতিতে জানানো হয়েছে, নাহিদা আক্তার আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন, যেখানে বলা হয়েছে কোনো ব্যাটার আউট হওয়ার পর এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি করা যাবে না যা প্রতিপক্ষকে উসকে দিতে পারে বা অবমাননাকর হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে শারমিন সুলতানা ২.৮ ধারা ভঙ্গ করেছেন, যা আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের সঙ্গে সম্পর্কিত।
ঘটনাপ্রবাহ অনুযায়ী, শ্রীলঙ্কার ইনিংসের ১৭তম ওভারে অধিনায়ক চামারি আতাপাত্তু আউট হলে নাহিদা তাকে সাজঘরের দিকে ইঙ্গিত করে বিদায় জানান। অপরদিকে বাংলাদেশের ইনিংসে ১৬তম ওভারে এলবিডব্লিউ আউটের সিদ্ধান্তে শারমিন ব্যাট প্রদর্শন করে অসন্তোষ প্রকাশ করেন এবং কিছুটা দেরিতে মাঠ ছাড়েন।

এই শাস্তির ফলে দুই ক্রিকেটারের ডিসিপ্লিনারি রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। গত ২৪ মাসে এটিই তাদের প্রথম অপরাধ হওয়ায় কোনো বাড়তি শাস্তি আর হয়নি।

দুজনই নিজেদের দোষ স্বীকার করে নেন এবং আইসিসির ম্যাচ রেফারি প্যানেলের সদস্য সুপ্রিয়া রানি দাসের প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আলাদা শুনানির প্রয়োজন হয়নি।

You Might Also Like

শেষ মুহূর্তের গোলে পয়েন্ট হারাল রিয়াল, শিরোপার পথে এগোচ্ছে বার্সেলোনা

আইসিসির শাস্তির মুখে বাংলাদেশের দুই ক্রিকেটার

ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে নেওয়ার কোনো পরিকল্পনা নেই ফিফার

একই দিনে বড় ধাক্কা বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ শিবিরে

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সার্জ গ্যানাব্রি!

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article ইসলামাবাদ সফরে আসতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
Next Article শেষ মুহূর্তের গোলে পয়েন্ট হারাল রিয়াল, শিরোপার পথে এগোচ্ছে বার্সেলোনা
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?