By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: রাজশাহীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
রাজশাহী বিভাগসারাদেশ

রাজশাহীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা

নিউজ ডেস্ক
Last updated: এপ্রিল 28, 2026 11:27 অপরাহ্ন
নিউজ ডেস্ক 3 ঘন্টা ago
Share
SHARE

লিয়াকত হোসেন রাজশাহী

সরকারি খরচে দরিদ্র জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানানো হয়েছে। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজশাহীতে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান। দিবসটি উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা লিগ্যাল এইড কমিটি ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ৮টায় র‌্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে শুরু হয়ে ডিসি অফিস মোড় ঘুরে একই স্থানে এসে র‌্যালিটি শেষ হয়। এতে বিচারক, আইনজীবী, সরকারি আইন কর্মকর্তা, প্যানেল আইনজীবী, সুবিধাভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালি শেষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম মাহমুদুর রহমান। এসময় বক্তব্য রাখেন- বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। তিনি বলেন, ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে শিশু ও দুর্বল জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আইনগত সহায়তা কার্যক্রম আরও শক্তিশালী করা প্রয়োজন। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. শরিফুল ইসলাম খান। তিনি রাজশাহী জেলায় সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। তার দেওয়া তথ্যমতে, ২০২৫ সালে রাজশাহী জেলায় ৭০১টি বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) আবেদন গ্রহণ করা হয়, যার মধ্যে ৬২১টি নিষ্পত্তি হয়েছে। এসব এডিআরের মাধ্যমে ১ কোটি ১১ লাখ ৮৬ হাজার ১১৬ টাকা আদায় করে বিচারপ্রার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। একই সময়ে ১ হাজার ৯১৯ জনকে আইনগত পরামর্শ দেওয়া হয়েছে। ওই বছর ১ হাজার ৩৫টি মামলা গ্রহণের বিপরীতে ৩৫৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ১৯৪টি এডিআর আবেদন গ্রহণ করা হয়েছে এবং ২৪২টি নিষ্পত্তি হয়েছে। এ সময় ৪৫ লাখ ২৩ হাজার ৬৫১ টাকা আদায় করে বিচারপ্রার্থীদের প্রদান করা হয়েছে। পাশাপাশি ৩১৭ জনকে আইনগত পরামর্শ দেওয়া হয়েছে এবং ২৩৫টি মামলার বিপরীতে ১২৯টি মামলা নিষ্পত্তি হয়েছে।

সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম মাহমুদুর রহমান বলেন, দরিদ্র মানুষের আইনি সহায়তা নিশ্চিত করতে সরকার প্রতিটি জেলায় লিগ্যাল এইড অফিস স্থাপন করেছে এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়েছে। তিনি বলেন, মামলার জট নিরসনে আপোষ-মীমাংসাভিত্তিক বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। এ কার্যক্রম আরও সম্প্রসারণে সবার সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে ২০২৬ সালের সেরা প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট নীলিমা বিশ্বাস (নারী) ও অ্যাডভোকেট আদীব ইমাম ডালিম (পুরুষ)-কে ক্রেস্ট প্রদান করা হয়। শেষে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

You Might Also Like

সাংবাদিকদের জন্য কার্যকর ওয়েজ বোর্ড জরুরি: রুহুল কুদ্দুস তালুকদার

টাঙ্গাইলের ধনবাড়ীর কয়ড়ায় একই পরিবারের “৫ জন ইসলাম ধর্ম গ্রহণ”

জাল নোট রোধে আসছে কঠোর আইন, বাড়ছে নিরাপত্তা ব্যবস্থা

নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে সহায়তা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

থানায় মামলা-জিডি করতে হয়রানি রোধে উদ্যোগ, ধাপে ধাপে বাস্তবায়ন করছে সরকার

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article সাংবাদিকদের জন্য কার্যকর ওয়েজ বোর্ড জরুরি: রুহুল কুদ্দুস তালুকদার
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?