পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবককে বিনাশ্রমে ১ সপ্তাহের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত| বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফাহিম শাহরিয়ার তার নিজ কক্ষে এ আদেশ দেন| এসময় দুই যুবককে ১ সপ্তাহ করে বিনাশ্রমে কারাদন্ডের আদেশ শেষে থানায় হস্তান্তর করা হয়|
সাজাপ্রাপ্তরা হলো উপজেলার চাপাইর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মনির হোসেন(৪৩) ও একই উপজেলার বলিয়াদি গ্রামের সুবদুল মিয়ার ছেলে জালাল মিয়া(৪৫)|
ভ্রাম্যমান আদালত সূত্র জানায় গত বুধবার রাতের ৮ টার দিকে চাপাইর ইউনিয়নের নাওলা এলাকায় একটি বাড়ির পাশে ওই দুই যুবক মাদক সেবন করছিলো| এসময় এলাকাবাসী টের পেয়ে দুইজনকে ধাওয়া দেয়| এসময় দুই যুবক পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাদের আটক করে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে| এছাড়া তাদের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন স্থানে নানা অপকর্মেও সাথেও জরিত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে| দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসা ও সেবন করে করে আসছিলো| এতে এলাকার যুব সমাজ ধংশ হচ্ছিলো|
উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাহিম শাহরিয়ার জানায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান সব সময় অব্যহত থাকবে|
এসময় আদালত চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন|