বরিশাল অফিস:
ছাত্র জনতার বিপ্লব পুঁজি করে একটি রাজনৈতিক গোষ্ঠি চাঁদাবাজি ও দখলদারিত্ব শুরু করেছে বলে মন্তব্য করেছেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।
বাংলাদেশে রাজনীতি করতে হলে দলগুলোকে সংশোধন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার বরিশাল বিএম কলেজে শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দিয়ে সমন্বয়করা বলেন, ‘জেলায় জেলায় সম্মেলন করে দখলদার ও চাঁদাবাজদের নাম ঘোষণা করা হবে।
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে চাপ প্রয়োগ করা হবে। কেউ যদি সমন্বয়ক পরিচয় দিয়েও অন্যায় কাজ করে তার বিরুদ্ধেও প্রশাসন ব্যবস্থা নেবে।’
শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক সানজানা আফিফা অদিতি, এম এ সাইদ, রাইয়ান ফেরদৌস, সিনথিয়া জাহিন আয়েশা, হাসিবুল হোসাইন শান্ত প্রমুখ।