By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: ১৫২ কিমি গতিতে বল করা নিয়ে যা বললেন নাহিদ রানা
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খেলা

১৫২ কিমি গতিতে বল করা নিয়ে যা বললেন নাহিদ রানা

নিউজ ডেস্ক
Last updated: সেপ্টেম্বর 10, 2024 10:27 অপরাহ্ন
নিউজ ডেস্ক 2 বছর ago
Share
SHARE

দেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে গতিময় পেসার এখন নাহিদ রানা। পিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের এই পেসার। এবার ভারত সিরিজকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তিনি। এরই ফাঁকে নিজের ১৫২ কিলোমিটার গতিতে বল করার অভিজ্ঞতা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিসিবির এক ভিডিও বার্তায় নাহিদের ভাষ্য, ‘সত্যি কথা বলতে কাউকে অনুসরণ করা হয় না। বাংলাদেশের সব পেস বোলারকেই ভালো লাগে। কারণ টিভিতে তাদের খেলা দেখে বড় হয়েছি। যদিও আমি কারও মতো হতে চাই না। আমি নাহিদ রানা, নাহিদ রানাই হতে চাই বাংলাদেশের।’

১৫২ কি.মি. বেগে বল করা নিয়ে নাহিদ বলেন, ‘এটা কখনো অনুভব করিনি যে ১৫২ (কিমি/ঘণ্টা) করতে হবে বা এর চেয়ে জোরে করতে হবে। একটা জিনিসই মাথায় ছিল– দল আমাকে যে পরিকল্পনা দিয়েছে, সে অনুযায়ী বল করেছি। আবার আমার নিজের পরিকল্পনা অনুযায়ীও বল করেছি। পেস জিনিস বলে-কয়ে করা যায় না, ছন্দের ওপর নির্ভর করে। কখন দেখব হয়ে গেছে।’

ভারত সিরিজ নিয়ে রানা বলেন, ‘অবশ্যই ভারত অনেক ভালো দল। তবে দুই দলের মধ্যে ক্রিকেটে যারা ভালো খেলবে তারাই জিতবে। ম্যাচের মধ্যেই দেখা যাবে সেটা। অবশ্যই একটা লক্ষ্য আছে। দলকে আমার সেরাটা দেওয়ার এখনও বাকি আছে, ইনশাআল্লাহ সেটাই চেষ্টা করব।’

উল্লেখ্য, চলতি মাসেই ভারত সফর করবে নাজমুল হোসেন শান্ত’র দল। আগামী ১৯ সেপ্টেম্বর টেস্ট সিরিজ দিয়ে টাইগারদের এই অভিযান শুরু হবে এবং তিন ম্যাচ টি-টোয়েন্টি দিয়ে এই সফর শেষ হবে।

সূচি অনুযায়ী, সিরিজের প্রথম টেস্ট চেন্নাইয়ে এবং ২৭ সেপ্টেম্বর কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট হবে। চারদিন বিরতি শেষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ-ভারত। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি এবং ৯ ও ১২ অক্টোবর দিল্লিতে ও হায়দরাবাদে বাকি দুটি ম্যাচ গড়াবে। টেস্ট সিরিজটি আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের অংশ।

You Might Also Like

ক্রিস গেইলের নতুন ইনিংস, গ্লাসগো মুগাফিয়ান্সের সহ-মালিক হলেন ‘ইউনিভার্স বস’

তাসকিন-মোস্তাফিজকে ছাড়াই টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির

শিরোপার দৌড়ে টিকে থাকতে ‘ডু-অর-ডাই’ ম্যাচে রিয়াল, প্রতিপক্ষ আলাভেস

পিএসএল ছেড়ে আইপিএল-এ যোগ দেওয়ায় নিষিদ্ধ শানাকা!

সাকিবকে ফিরিয়ে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা বিসিবির

TAGGED:নাহিদ রানা
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article বিশ্বের প্রথম ট্রিলিওনিয়র হতে যাচ্ছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক
Next Article ভারত সিরিজে বাংলাদেশের জয়ের কোনও সম্ভাবনা দেখছি না: সৌরভ
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?