মোঃ জয়নাল আবেদীন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বড় দারোগার হাট এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয়ে গোলাগুলিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল তিনটায় বড় দারোগার হাট স্কেল এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।মুহুর্মুহু পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুর করার ফলে এলাকায় আতঙ্ক বিরাজ করে।
স্থানীয়রা জানান, উপজেলার বড় দারোগার হাট এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।উভয় গ্রুপের কোন নাম নেই।তবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা সংঘর্ষে লিপ্ত হয়।
স্থানীয় দোকানদার জানান, স্কেল এবং বাজারের টেন্ডার নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হতে দেখা গেছে।
এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।