সজীব আল হোসাইন, ইতালি
ইতালির ভেনিসে জবানী পেরলা উমানিতা’র ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষ্যে কুমিল্লা ভিক্টোরিয়া দলের জার্সি উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় ঢাকা বিরিয়ানি হাউজে সভায় ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি সভাপতি কুদ্দুস চৌধুরী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন,সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য সচিব নেমাল চৌধুরী,১নং সদস্য সাংবাদিক মাকসুদ রহমান,ব্রাক্ষণবাড়িয়া জেলা সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মিয়া,মোখলেস সরকার সহ আরো অনেকে।

এই সময় তারা জানান
সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওয়েবভিত্তিক বিভিন্ন এন্টারটেইনমেন্ট অ্যাপসগুলোর আসক্তি থেকে তরুণ সমাজকে বের করে আনতে হবে। কিশোর-যুবকদের অবক্ষয়মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।পরে অতিথিবৃন্দরা ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতির ব্যবস্থাপনায় খেলোয়ারদের ব্যবহারের জন্য জার্সির আনুষ্ঠানিক ভাবে উম্মোচন করেন।