বাংলাদেশ নিউজ টুডে :
বলিউড ‘ভাইজান’ খ্যাত জনপ্রিয় অভিনেতা সালমান খান। প্রেম ভেঙেছে বহুবার। বয়স প্রায় ৬০ ছুঁইছুঁই। বলিউডের তুমুল জনপ্রিয় এই অভিনেতা জানালেন আর বিয়ে করবেন না।
সম্প্রতি অনুষ্ঠিত আইফা অ্যাওয়ার্ডের মঞ্চে বিয়ের প্রশ্নে সাফ জানালেন অভিনেতা। এ-ও জানান, ২০ বছর আগেই বিয়ের বয়স শেষ হয়েছে।
বলিপাড়ায় অনেক কিছু ঘটে গেলেও একটি বিষয়ের কোনও নড়চড় হবে না। আলিয়া ভাটেরও মেয়ে হয়ে গেল। কিন্তু এখনও পর্যন্ত কারও গলায় মালা দিতে পারলেন না বলিউডের ভাইজান।
ভাইজানের জীবনে বিভিন্ন পর্যায়ে প্রেম এসেছে। নিজের কোনও সম্পর্ক নিয়ে লুকোছাপাও করেননি তিনি। তবে কোনও সম্পর্কই ছাদনা তলা পর্যন্ত পৌঁছয়নি। এখনও অনেক সময়ই বিয়ের প্রস্তাব আসতে থাকে তার জন্য।