হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে লেবাননে ৮ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। বুধবার (২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি আর্মি (আইডিএফ)। খবর গার্ডিয়ানের।
আইডিএফ জানিয়েছে, তাদের ইগোজ কমান্ড টিমের ৬ সেনা নিহত হয়েছে। দক্ষিণ লেবাননের একটি গ্রামে যুদ্ধের সময় এই ৬ সেনা নিহত হয়। এছাড়া আরও ৫ জন সেনা আহত হয়েছে।
অন্যদিকে গোলানী রিকন ইউনিটের দুইজন সেনা ভিন্ন ভিন্ন দুই ঘটনায় নিহত হয়েছেন। অন্য একজন সেনা মারাত্বক আহত অবস্থায় হাসপাতেলে ভর্তি আছেন।
আইডিএফ জানিয়েছে, দক্ষিণ লেবাননে নিহত প্রথম সেনা ২২ বছর বয়সী ইতান এইজাক।
উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করেছে। ইসরায়েলি আর্মি আইডিএফ বলছে, তারা দক্ষিণ ইসরায়েল থেকে হিজবুল্লাহকে হটিয়ে দিবে এবং তাদের ৬০ হাজার আদিবাসীকে আবার ফিরিয়ে আনবে।