By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: লেভানদোভস্কির হ্যাটট্রিকে আলাভাসকে উড়িয়ে শীর্ষেই রইলো বার্সেলোনা
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খেলা

লেভানদোভস্কির হ্যাটট্রিকে আলাভাসকে উড়িয়ে শীর্ষেই রইলো বার্সেলোনা

নিউজ ডেস্ক
Last updated: অক্টোবর 7, 2024 1:09 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 2 বছর ago
Share
SHARE

হান্সি ফ্লিকের অধীনে উড়তে থাকা বার্সেলোনার প্রতাপ দেখলো এবার দেপোর্তিভো আলাভেস। রবার্ট লেভানদোভস্কির হ্যাটট্রিকে আলাভাসকে ৩-০ গোলে উড়িয়ে কাতালান ক্লাবটি। এই জয়ের ফলে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের চেয়ে ফের তিন পয়েন্টে এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল।

রোববার (৬ অক্টোবর) বার্সেলোনাকে আতিথ্য জানায় দেপোর্তিভো আলাভেস। ম্যাচের চতুর্থ মিনিটে রাফিনহা বল জালে পাঠালেও গোল মেলেনি অফসাইডের কারণে। তবে এর মিনিট তিনেক পরই দলকে লিড এনে দেন লেভানদোভস্কি। রাফিনিয়ার ফ্রি-কিকে বক্সে হেডে গোলটি করেন তিনি।

ম্যাচের ২২তম মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান লেভানদোভস্কি। বাঁ পাশ দিয়ে বক্সে ঢুকেই পেনাল্টি স্পটের সামনে থ্রু বল বাড়ান রাফিনহা, এরপর এগিয়ে গিয়ে গোলরক্ষককে বোকা বানান লেভানদোভস্কি। দুই মিনিট পর ব্যবধান আরও বাড়াতে পারতেন রাফিনহা। তবে বাঁ পাশ থেকে কাছের পোস্টে তিনি নিচু শট নিলে গোলরক্ষক তা ঠেকিয়ে দেন।

৩২তম মিনিটে দুর্দান্ত এক গোলে নিজের হ্যাটট্রিক পূরণ করেন লেভানদোভস্কি। লেভাকে বক্সে ঢুকতে দেখে রক্ষণচেরা অসাধারণ একটি পাস দেন এরিক গার্সিয়া, তা ধরে কিছুটা ডান দিকে সরে গিয়ে পড়ে যাওয়ার মুখে দূরের পোস্টের দিকে আচমকা বল ঠেলে দেন লেভানদোভস্কি। গোলরক্ষক বিষয়টি একেবারেই আঁচ করতে না পেরে কাছের পোস্টের দিকে এগিয়ে এসেছিলেন। ফলে শটে গতি না থাকলেও বলের গড়িয়ে গড়িয়ে জালে জড়িয়ে যাওয়া দেখতে হয় তাকে।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে আলাভেসের তনি মার্তিনেস বার্সেলোনার জালে বল পাঠালেও, ভিএআরের সাহায্যে অফসাইডের কারণে গোল দেননি রেফারি। ফলে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় কাতালান জায়ান্টরা।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে মার্তিনেসের শট বার্সেলোনার এক খেলোয়াড়ের পা ছুঁয়ে পোস্টে লাগে। ম্যাচের ৬৭তম মিনিটে লামিনে ইয়ামালকে তুলে আনসু ফাতিকে নামান বার্সেলোনা কোচ। ৭৪তম মিনিটে এই স্প্যানিশ ফরোয়ার্ডের শট দারুণভাবে ফিরিয়ে দেন গোলরক্ষক। একটু পর ফাতির আরেকটি শট ঠেকান তিনি।

৮৫তম মিনিটে ফের গোল আদায় করে আলাভেস, কিন্তু এবারও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। পরের সময়টুকু দুই পাশেই আক্রমণ দেখা যায়। তবে ফিনিশিংয়ের অভাবে দুদলের বেশ কয়েকটি প্রচেষ্টা বৃথা গেলে ৩-০ ব্যবধান ধরে রেখেই ম্যাচ শেষ করে বার্সেলোনা।

এদিন বল দখলের লড়াইয়ে পরিষ্কার এগিয়ে ছিল বার্সেলোনা। ৭২ শতাংশ সময় নিজেদের দখলে বল রেখে মোট ১৫টি শট নেয় তারা যার ৯টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে, প্রথমার্ধে একবারও লক্ষ্যে রাখতে না পারা আলাভেসের ১১টি শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র দুটি।

৯ ম্যাচে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ১৭ পয়েন্ট নিয়ে তিনে আছে ভিয়ারিয়াল। আন্তর্জাতিক বিরতির পর আগামী ২০ অক্টোবর সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। তার তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে কাতালানরা।

You Might Also Like

আইপিএল শেষ কার্সের ! ডাক পেলেন মাদুশঙ্কা!

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিলো বিসিবি

চমক ছাড়াই কিউইদের বিপক্ষে দল ঘোষণা বিসিবির!

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা: যুক্তরাষ্ট্রেই খেলতে হবে ইরানকে

২০২৬ বিশ্বকাপে কি খেলবেন মেসি?

TAGGED:বার্সেলোনালেভানদোভস্কির
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article এবার হোয়াইট হাউসের বাইরে গায়ে আগুন দিলেন ইসরাইলবিরোধী সাংবাদিক
Next Article বরিশালের মেয়ে ইচ্ছা’র মাথায় ‘মিস বাংলাদেশ ২০২৪’র মুকুট
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?