By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: গরিব ও নিম্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে ইলিশের দাম
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
চট্টগ্রাম বিভাগশীর্ষ সংবাদসারাদেশ

গরিব ও নিম্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে ইলিশের দাম

নিউজ ডেস্ক
Last updated: অক্টোবর 9, 2024 1:20 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 2 বছর ago
Share
SHARE

মুহাম্মদ বাদশা ভূঁইয়া,
চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের পদ্মা, মেঘনা নদীর ইলিশের চাহিদা তুঙ্গে হওয়ায় দেড় মণ ধানের দামেও মিলছে না ২ কেজি ওজনের ১টি ইলিশ। আর এতে করে ক্রেতা-বিক্রেতা উভয়ের মাঝেই বিরাজ করছে নীরব হতাশা। তবে উচ্চমূল্যের এ ইলিশের দাম আগামীতে কমার চেয়ে আরও বাড়ারই ইঙ্গিত দিলেন স্থানীয় ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে শহরের বড় স্টেশন মাছঘাটে ইলিশের দাম দেখে ক্রেতারা ধানের দামের সঙ্গে তুলনা করলে এ তথ্য পাওয়া যায়।

চাঁদপুর সিএসডি গোডাউনের ম্যানেজার রবিন্দ্রলাল চাকমা বলেন, বর্তমানে ১ কেজি চাল ৪৫ টাকা করে হলে ১ মণ চালের দাম ১৮০০ টাকা এবং ৩২ টাকা কেজি দরে ধান সরকারিভাবে ক্রয় করা হওয়ায় এক মণ ধানের দাম ১২০০ টাকা। অথচ দুই কেজি ওজনের ১টি ইলিশের দাম হচ্ছে কমপক্ষে ২৪০০ টাকা। যা তুলনামূলক অনেক বেশি। অর্থাৎ ২ কেজি ওজনের ১টি ইলিশ মাছ কিনতে হলে অন্তত দুই মণ ধান কৃষককে বিক্রি করতে হবে। যা করে সাধারণ শ্রেণিপেশার মানুষের সবার পক্ষে বড় ইলিশ খাওয়া সম্ভব নয়।

বড়স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে জেলেদের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে কম। তার ওপর চাঁদপুরের পদ্মা মেঘনার ইলিশের যে পরিমাণ বাজারে চাহিদা, সে পরিমাণ ইলিশ ঘাটে জেলেরা আনছেন না। তাই বেশি দামে মণ প্রতি ইলিশ কিনতে হচ্ছে বলেই সামঞ্জস্যতা রেখে সে হিসেবে আকার অনুযায়ী ইলিশ বিক্রি করতে হচ্ছে।

ক্রেতারা বলছেন, গরিব ও নিম্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে ইলিশের দাম। মধ্যবিত্তরা ইলিশ কিনলেও বড় সাইজের ইলিশ একেবারেই কিনে কম। তারা মূলত ১ কেজি বা তার চেয়ে আকারে ছোট ওইসব ইলিশ কিনে নিজেদের আকাঙ্ক্ষা মিটাচ্ছেন।

চাঁদপুর বড় স্টেশন মৎস্য আড়তে গেলে দেখা যায়, ৩শ হতে ৪শ গ্রামের ইলিশের দাম কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫শ হতে ৬শ টাকা, ৫শ হতে ৭শ গ্রামের ইলিশের দাম ১১শ টাকা, ৮শ হতে ১১শ ওজনের ইলিশ কেজি প্রতি ১৭শ হতে ১৮শ টাকা, দেড় কেজি হতে ১৮শ গ্রামের ইলিশ ২২শ হতে ২৩শ টাকা এবং ২ কেজি বা তারচেয়ে কিছুটা বেশি ওজনের ইলিশের দাম ২৪শ হতে ২৫শ টাকা দামে বিক্রি হচ্ছে।

জেলেরা বলছেন, ঘণ্টার পর ঘণ্টা নদীতে জাল নিয়ে টানাটানি করেও তেমন আশানুরূপ বড় ইলিশ পাচ্ছি না। তাই তেলের দাম এবং নিজেদের পারিশ্রমিক পুষিয়ে নিতে ইলিশ মণ প্রতি আড়তগুলোতে উচ্চমূল্যে বিক্রি করতে হচ্ছে।

চাঁদপুর মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজি শবে বরাত জানান, বর্তমানে বড় সাইজের ইলিশ অধিকাংশই চাঁদপুরের বাইরের। যা চাহিদা মেটাতে সক্ষম নয়। এখন দিনে গড়ে ৪শ থেকে ৫শ মণ ইলিশ ঘাটে আসছে। এর মধ্যে চাঁদপুরের পদ্মা-মেঘনার বড় আকারের ইলিশের ওজন সর্বোচ্চ দেখা গেছে দেড় কেজি হচ্ছে। তবে দাম যা আছে তা দুর্গাপূজা এবং ভারতে ইলিশ পাঠানোর প্রভাবে বাড়বে না। তবে দেশের পরিস্থিতি বিবেচনায় ইলিশের দাম কেজি প্রতি সামনে আরও বাড়তে পারে।

চাঁদপুর নদী কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবু কাউছার দিদার সাংবাদিকদের বলেন, এখনো নদীর পানি ইলিশ বৃদ্ধির অনুকূলে রয়েছে। তাই বড় ইলিশ জেলেদের জালে ধরা না পড়ার তেমন কারণ নেই। আমাদের ২০২৩-২৪ অর্থবছরে ৬ লাখ টন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।

You Might Also Like

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার হাসপাতালে মির্জা আব্বাস

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ

ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১

হজযাত্রীদের সেবায় সর্বোচ্চ নিষ্ঠা ও সরকারি ভাবমূর্তি রক্ষার আহ্বান ধর্মমন্ত্রীর

বরিশালে ব্রিজ নির্মাণে গুরুতর অনিয়মের অভিযোগ: রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ

TAGGED:ইলিশের দাম
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article ঈদেই আসছে নিশোর নতুন সিনেমা
Next Article জোরপূর্বক কাঁচাবাজার দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?