By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: মাগুরায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খুলনা বিভাগসারাদেশ

মাগুরায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
Last updated: অক্টোবর 9, 2024 12:44 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 2 বছর ago
Share
SHARE

মোঃ ইমরান হোসেন
মাগুরা প্রতিনিধি :-

মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এম আতিক উল্লাহ’র নির্দেশে একই অফিসে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী শিমুল হুসাইনকে মারধরের অভিযোগে থানায় মামলা এবং বদলীর আদেশ হয়েছে।

রবিবার দুপুরে মাগুরা সড়ক ও জনপথ অফিসে উপসহকারী প্রকৌশলী শিমুল হুসাইন কে একই অফিসের নির্বাহী প্রকৌশলী আতিক উল্লাহ ও তার নেতৃত্বে কর্মচারীরা পিটিয়ে মারাত্বক আহত করে। পরে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়ে থানায় লিখিত অভিযোগ দেন। তবে এ ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন নির্বাহী প্রকৌশলী এএম আতিক উল্লাহ।

নির্যাতনের শিকার উপসহকারী প্রকৌশলী শিমুল হুসাইন এবং তার সহকর্মীরা জানান, ১৪ জুলাই আতিক উল্লাহ নির্বাহী প্রকৌশলী হিসেবে মাগুরাতে যোগদান করেন; কিন্তু অধিকাংশ সময় জেলার বাইরে অবস্থান করেন। এতে সড়ক ও জনপথ বিভাগের উন্নয়ন সংস্কার কাজের সঙ্গে সঙ্গে দাপ্তরিক কাজকর্মে নানা জটিলতার সৃষ্টি হয়ে আসছে। অথচ অধস্তন কর্মকর্তা কর্মচারীরা তার কাছ থেকে কোনো সহযোগিতা তো পাচ্ছেন না, উপরন্তু নানা দুর্ব্যবহার ও অসদাচরণের শিকার হচ্ছেন। যার পরিপ্রেক্ষিতে কর্মরত অধস্তন কর্মকর্তা কর্মচারীরা গত ১ অক্টোবর যশোরে তত্ত্বাবধায় প্রকৌশলীর কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর ২৩ কর্মকর্তা-কর্মচারীর স্বাক্ষরিত ‘গণ বদলির’ আবেদন জানানো হয়। এ ছাড়াও গত ২ অক্টোবর মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতির ঘোষণা দেন। গন বদলির আবেদনে কারনে গত রবিবার নির্বাহী প্রকৌশলীর বদলীর আদেশ জানার পর ক্ষিপ্ত হয়ে শিমুল হুসাইনের ওপর শারীরিক নির্যাতন করেন। নির্যাতনে শিমুল হোসেন অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দেন।

নির্যাতিত উপসহকারী প্রকৌশলী শিমুল হুসাইন বলেন, রোববার দুপুরে নিজ অফিস কক্ষে কাজ করার সময় অফিসে কর্মরত আবদুল আজিজ, মমিন এবং নির্বাহী প্রকৌশলীর ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে পরিচিত সিরাজসহ ৮-১০ জন আমাকে কিলঘুসি মারতে মারতে নির্বাহী প্রকৌশলীর কক্ষে নিয়ে যান। সেখানে উপস্থিত নির্বাহী প্রকৌশলী আতিক উল্লাহ আমার জামা-কাপড় খুলে অফিসের সামনে দাঁড় করিয়ে রাখার নির্দেশ দিলে তারা মারতে মারতে আমার জামা এবং প্যান্ট খুলে ফেলে। এ সময় হাতজোড় করে সম্মানহানি না করতে অনুনয় করলে ছেড়ে দেওয়া হয়। পরে অফিসের সহকর্মীরা আমাকে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এএম আতিক উল্লাহ উপসহকারী প্রকৌশলী শিমুল হুসাইনের ওপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, শিমুল নামের ওই উপসহকারী প্রকৌশলী এ অফিসের আগের নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে সরকারি অর্থ তসরুপের চেষ্টা চালাচ্ছিলেন। তিনি আমার অনুমতি ছাড়া অফিসের বেশকিছু গোপনীয় কাগজপত্র রাজশাহীতে মাগুরার পূর্বের নির্বাহী প্রকৌশলীর কাছে প্রেরণ করেন। এর মাধ্যমে তারা সরকারি অর্থ লোপাটের সুযোগ পেতেন। বিষয়টি জানতে পেরে ১ অক্টোবর শিমুলকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। এতে বেকায়দায় পড়ে তিনি আমার বিরুদ্ধে অফিসের অন্যদের ইন্ধন দিচ্ছিলেন। এ বিষয়ে সবার সঙ্গে কথা বলার পর তারা প্রকৃত ঘটনা উপলব্ধি করেছেন। পরবর্তীতে অফিসের কর্মচারীরা নিজেদের ভুল বুঝতে পেরে উপসহকারে প্রকৌশলী শিমুলের অফিস কক্ষে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে ভুল যা হয়েছে এখন নির্বাহী প্রকৌশলী সাথে কথা বলে সেই ভুল শোধরানোর চেষ্টা করুন। কিন্তু এ সময় শিমুল কর্মচারীদের উপর অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এতে করে কেউ ওই কর্মকর্তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে কিনা সেটি তদন্ত চলছে । আমি বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি তারা এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন। তবে সরকারি কার্যালয়ে এ ধরনের শৃঙ্খলা ভঙ্গ কারো কাছে কাম্য নয়, এতে আমাদের সরকারি দায়িত্ব পালন ব্যাহত হয়।

এ বিষয়ে মাগুরা সদর থানার দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়ন্ত কুমার মন্ডল জানান, মাগুরা সড়ক ও জনপথ বিভাগের
অফিস স্টাফদের মধ্যে অপ্রীতিকর একটি ঘটনা ঘটেছে।

যেখানে শিমুল নামের একজন উপসহকারী প্রকৌশলী আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন । তিনি এই ঘটনায় এ এম আতিক উল্লাহ (নিবাহী প্রকশলী সড়ক বিভাগ, মাগুরা), মোঃ আব্দুল আজিজ (সড়ক শ্রমিক মাস্টার রোল), মোঃ মোমিন (সড়ক শ্রমিক মাস্টার রোল), মোঃ ফরহাদ হোসেন (নিরাপত্তা কর্মী সড়ক বিভাগ মাস্টার রোল) ও মোঃ সিরাজ হোসেন (৩৫) এই পাঁচজনের নাম উল্লেখ করে মাগুরা সদর থানায় একটি এজাহার জমা দিয়েছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

You Might Also Like

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ

ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১

বরিশালে ব্রিজ নির্মাণে গুরুতর অনিয়মের অভিযোগ: রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ

পাবনা জেলা ফকির সাধু বাউল শিল্পী সংস্থা’র উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা ও বর্ষবরণ-১৪৩৩ অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

TAGGED:নির্বাহী প্রকৌশলীসড়ক ও জনপথ
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article কচাকাটায় দুধকুমার নদী গর্ভে বিলীন তিন গ্রাম,সরকারের সুদৃষ্টি চেয়ে মানববন্ধন
Next Article ঈদেই আসছে নিশোর নতুন সিনেমা
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?