মোঃ ইমরান হোসেন
মাগুরা প্রতিনিধি:
মাগুরায় নানা আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা কে কেন্দ্র করে মধুমতি নদীর দুই পাড়ে হাজারো মানুষের ভিড়।

সোমবার দুপুরে শত বছরের ঐতিহ্যবাহী বার্ষিক এই নৌকা বাইচ প্রতিযোগিতা কে কেন্দ্র করে ঝামা বাজার এবং ফেরিঘাট এলাকায় বসেছে গ্রামীণ মেলা। বড় মাছ-মাংস, বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন মিষ্টির দোকান বসেছে এ মেলায়।
স্থানীয় ঝামা গ্রামবাসীদের আয়োজনে এবারের মেলায় ছয়টি বাইচ নৌকা প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
মেলায় প্রধান অতিথি ছিলেন, ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। নৌকা বাইচ প্রতিযোগিতা এবং গ্রামীণ মেলায় মধুমতি নদীর দুই পাড়ে মাগুরা, নড়াইল, ফরিদপুর, রাজবাড়ী, যশোর, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার সকল বয়সী নারী পুরুষ উপস্থিত হয়েছে।
নৌকা বাইচ মেলায় প্রথম হয়েছেন কাশিয়ানীর মো রেজাউল এর নৌকা, দ্বিতীয় হয়েছে এগারো নলি র কামরুলের নৌকা এবং তৃতীয় হয়েছে কাশিয়ানীর আব্দুর রাজ্জাকের নৌকা। পুরস্কার হিসেবে সকলকে প্রাইজ মানি উপহার দেওয়া হয়।