মোঃ জয়নাল আবেদীন:
চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর বিশাল কর্মী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর শুক্রবার বিকাল তিনটায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের ঈদগাঁ মাঠে কর্মী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুরাদপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান, প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলাউদ্দীন সিকদার, বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আনোয়ার সিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি সাজিদ চৌধুরী, সীতাকুণ্ড উপজেলার নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট আশ্রাফুর রহমান, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ কুতুব উদ্দিন শিবলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।