By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতলো নিউজিল্যান্ড
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খেলা

৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতলো নিউজিল্যান্ড

নিউজ ডেস্ক
Last updated: অক্টোবর 20, 2024 1:53 অপরাহ্ন
নিউজ ডেস্ক 1 বছর ago
Share
SHARE

বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারত ৪৬ রানে অলআউট হওয়ার পর ক্রিকেটপ্রেমীদের অনেকেই ধরে নিয়েছিলেন এই ম্যাচে হারতে চলেছে রোহিত শর্মার দল। অল্পতেই স্বাগতিকদের আটকানোর পর কিউইরা পেয়েছিল ৩৫৬ রানের বিশাল লিড। 

তবে দ্বিতীয় ইনিংসে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিলেন রোহিত-কোহলিরা। রোহিত-কোহলির পঞ্চাশোর্ধ রানের ইনিংসের পর সরফরাজ খানের ১৫০ রানের স্মরণীয় এক ইনিংস আর রিশব পন্তের ৯৯ রানের সুবাদে লিডের দেখাও পেয়েছিল ভারত। তবে সংগ্রহ খুব বেশি এগিয়ে নিতে পারেনি দলটি, ৪৬২ রানে অল আউট হলে সফরকারীদের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১০৭ রানের।

ভারতের দেয়া এই লক্ষ্যে ব্যাট করতে নেমে গতকাল রানের খাতা খুলতে পারেনি নিউজিল্যান্ড। আজ শেষ দিনে ভেজা মাঠের কারণে কিছুটা দেরিতে শুরু হয় ম্যাচ, এরপর দুই ওপেনার সাজঘরে ফিরলেও জয়ের দেখা পেতে বেগ পেতে হয়নি কিউইদের। উইল ইয়াং-রাচীন রবীন্দ্রের ৭৫ রানের জুটির সুবাদে ৮ উইকেটের দুর্দান্ত এক জয় পেয়েছে সফরকারীরা।

নিউজিল্যান্ড-ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ১৯৫৫ সালে। এরপর গত ৬৯ বছরে সাদা পোশাকে ভারতের মাটিতে কিউইরা জয় পেয়েছে কেবল দুই ম্যাচে। এই দুই জয়ের সবশেষটি এসেছে ৩৬ বছর আগে, ১৯৮৮ সালে। এরপর ভারতের মাটিতে ১৯টি ম্যাচ খেললেও কোনোটিতেই জয়ের দেখা পায়নি ব্ল্যাকক্যাপসরা। ৩৬ বছর পর ব্যাঙ্গালুরুতে এসে ফের ভারতের মাটিতে জিতল নিউজিল্যান্ড।

ভারতের মাটিতে সাদা পোশাকে নিউজিল্যান্ড প্রথম জিতেছিল ১৯৬৯ সালে, নাগপুরে। ৩ যুগ পর ফের ভারতকে হারানোর ম্যাচে কিউইদের হয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রাচীন রবীন্দ্র। প্রথম ইনিংসে তিনি খেলেছিলেন ১৩৪ রানের অসাধারণ এক ইনিংস। তাঁর আগ্রাসী মেজাজে করা সেই সেঞ্চুরির সুবাদেই প্রথম ইনিংসে লিড বাড়িয়ে নিতে পেরেছিল কিউইরা। দ্বিতীয় ইনিংসেও দলকে জেতাতে ব্যাট হাতে দারুণ খেলেছেন তিনি।

আজ শেষদিনের খেলা শুরুর পর বল হাতে বেশ ভালো করছিলেন ভারতীয় পেসাররা। মোহাম্মদ সিরাজ-জস্প্রীত বুমরাদের সামলাতে বেশ বেগ পেতে হচ্ছিল কিউই ওপেনারদের। অধিনায়ক টম ল্যাথাম তো ফিরে যান রানের খাতা খোলার আগেই, বুমরার বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে ব্যক্তিগত ০ রানে ফিরেন তিনি। এরপর ইয়াংকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেছেন আরেক ওপেনার ডেভন কনওয়ে।

ইয়াং-কনওয়ে জুটি স্কোরবোর্ডে তুলে আরও ৩৫ রান। তবে কনওয়েকে ইনিংস বড় করতে দেননি বুমরা, তাকেও লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেও আউট করেন ভারতীয় এই পেসার। তবে ৩৫ রানে দুই ওপেনারকে হারালেও কিউইদের জয়ের পথ দেখিয়েছে ইয়াং-রবীন্দ্র জুটি। দুজন মিলে ভারতীয় বোলারদের সামলে ৭৫ রানের অপরাজিত জুটি গড়ে সহজেই জয় তুলে নিয়েছেন। ইয়াং ও রবীন্দ্র অপরাজিত ছিলেন যথাক্রমে ৪৮ এবং ৩৯ রানে।

You Might Also Like

আইপিএল শেষ কার্সের ! ডাক পেলেন মাদুশঙ্কা!

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিলো বিসিবি

চমক ছাড়াই কিউইদের বিপক্ষে দল ঘোষণা বিসিবির!

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা: যুক্তরাষ্ট্রেই খেলতে হবে ইরানকে

২০২৬ বিশ্বকাপে কি খেলবেন মেসি?

TAGGED:নিউজিল্যান্ডবেঙ্গালুরু টেস্ট
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article গণহত্যায় জড়িত দলগুলোকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখা উচিত: পার্থ
Next Article বন্যায় জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্ভোগ নিরসনে সরকারের তৎপরতা নেই: রিজভী
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?