বিনোদন ডেস্ক »
বাংলাদেশ নিউজ টুডে
শাহরুখ খান তার ক্যারিয়ারে একের পর এক বক্স অফিস হিট সিনেমা দিয়েছেন। তার বেশিরভাগ সিনেমা আলোচিত। অন্যদিকে বলিউডের বেড়েই চলেছে ফ্র্যাঞ্চাইজি সিনেমার সংখ্যা। তাই অনেক শাহরুখ ভক্ত প্রিয় তারকার কিছু সিনেমার সিক্যুয়েল চান। তবে ছোটপর্দাতেও কাজ করেছেন শাহরুখ। ১৯৮৯ সালে ছোট পর্দায় ফৌজি ধারাবাহিকের মাধ্যমে নজর কেড়েছিলেন শাহরুখ খান। তার ক্যারিয়ার শুরু যে ধারাবাহিকের হাত ধরে, সেই ফৌজি ৩৫ বছর পর ফিরছে ছোট পর্দায়। ভক্তদের প্রশ্ন এবারেও কি চমক দিয়ে দেখা দিবেন বলিউড কিং।

হিন্দুস্তান টাইমস বলছে, চিত্রনির্মাতা সন্দীপ সিং দূরদর্শনের সঙ্গে এই কালজয়ী ধারাবাহিককে পুনরুজ্জীবিত করে তোলার জন্য। সন্দীপ সিং বলেন, আমরা আবারও অন্যতম জনপ্রিয় এবং কালজয়ী শো-কে ফিরিয়ে আনতে চলেছি নতুন এবং আরও এক্সাইটিং ভাবে। ১৯৮৯ সালে ফৌজির মাধ্যমে দেখা মিলেছিল শাহরুখের। তার অভিনয় মুগ্ধ করেছিল সবাইকে। ফৌজির মাধ্যমে আমরা শাহরুখ খানকে পেয়েছিলাম। আশা করব ফৌজি টু ও ইতিহাস গড়ে তুলবে।
জানা গিয়েছে ‘ফৌজি টু’তে থাকছেন না শাহরুখ। তার বদলে বিগ বস ১৭ খ্যাত বিকাশ জৈনকে কর্নেল সঞ্জয় সিংয়ের চরিত্রে দেখা যাবে। গওহর খানকে দেখা যাবে লেফট্যানেন্ট কর্নেল সিমরজিৎ কৌরের চরিত্রে। এছাড়াও সন্দীপ সিং এই ধারাবাহিকের মাধ্যমে ১২ জন নতুন অভিনেতাকে লঞ্চ করতে চলেছেন যাদের তিনি ভারতের বিভিন্ন প্রান্ত থেকে অভিনয়ের দক্ষতা দেখে বেছে এনেছেন।
এছাড়া ‘ফৌজি টু’তে দক্ষ দেশাইয়ের চরিত্রে থাকবেন আশিস ভরদ্বাজ, উৎকর্ষ কোহলিকে দেখা যাবে রংরেজ ফোগাট, রুদ্র সোনিকে দেখা যাবে হারুন মালিকের চরিত্রে। থাকবেন দার্জিলিয়ের আকাশ ছেত্রী, কানপুরের নীল সাতপুরা, চেন্নাইয়ের প্রিয়াংশু রাজগুরু, প্রমুখ।