By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র থেকে খুলে ফেলা হলো জিয়ার নামে সাইনবোর্ড
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
বরিশাল বিভাগসারাদেশ

বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র থেকে খুলে ফেলা হলো জিয়ার নামে সাইনবোর্ড

নিউজ ডেস্ক
Last updated: অক্টোবর 22, 2024 7:12 অপরাহ্ন
নিউজ ডেস্ক 1 বছর ago
Share
SHARE

বরিশাল ব্যুরো অফিসঃ

বরিশাল নগরের পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের নাম পাল্টে জিয়ার নামে সাঁটানো সেই সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে। গতকাল সোমবার সদর থানার মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশন সেই সাইনবোর্ড খুলে ফেলেছে বলে জানা গেছে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে বরিশালে মৎস্য অবতরণ কেন্দ্র করা নিয়ে সম্প্রতি তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে দলটির নেতা-কর্মীদের মধ্যে। এ নিয়ে একাধিক সংবাদ প্রকাশ হয়।

নগরের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সদস্যসচিব ও মৎস্য ব্যবসায়ী খান মোহাম্মদ কামাল বলেন, ‘সোমবার শেষ বিকেলে দেখলাম সাইনবোর্ড নামিয়ে ফেলেছে। আমি এর সঙ্গে জড়িত নই। সাইনবোর্ড সাঁটিয়েছে মৎস্য ব্যবসায়ী কামাল সিকদার ও জহির সিকদার।’

জানা গেছে, ইলিশসহ বিভিন্ন মাছ বেচাকেনাকে ঘিরে বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র ব্যাপক জমজমাট থাকে। সেখানে দৈনিক লাখ লাখ টাকার মাছ বেচাকেনা হয়। ইলিশসহ নানা ধরনের মাছ নিয়ে বাণিজ্য চলে এই মোকামে।
৫ আগস্টের পর মোকামটি দখল করে জিয়ার নামে সাইনবোর্ড সাঁটানো হয়। এ নিয়ে জেলা ও মহানগর বিএনপির মধ্যেও বিভক্তি দেখা দেয়। দলটির জেলা (দক্ষিণ) বিএনপি সম্প্রতি এক বিবৃতিতে উল্লেখ করেছে, যাঁরা স্বৈরাচারের দোসর, তাঁরাই এভাবে মাছের বাজারের সঙ্গে জিয়ার নাম জুড়ে দিয়ে সাধারণ ব্যবসায়ীদের ওপর জুলুম করছেন।

এর আগে গত ৫ আগস্টের পর বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্রের নাম পরিবর্তন করে একটি ব্যানারে ‘শহীদ জিয়া মৎস্য অবতরণ কেন্দ্র’ লিখে ঝুলিয়ে দেওয়া হয়।

এ নিয়ে গত ৯ অক্টোবর ‘মৎস্য আড়ত দখল, নাম বদল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে হইচই পড়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে। সম্প্রতি পাকাপোক্তভাবে আগের ব্যানার সরিয়ে লোহার সাইনবোর্ডে মৎস্য অবতরণ কেন্দ্রের নাম জিয়ার নামে করা হয়েছিল।

এর সঙ্গে জড়িত ছিলেন ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বরিশাল সদর থানা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সভাপতি জহির সিকদার, সাধারণ সম্পাদক ও মৎস্যজীবী দলনেতা কামাল সিকদার, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মিলন।

অবশ্য বরিশাল সদর থানা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা জহির সিকদার দাবি করেন, ১৯৯৫ সালে জিয়াউর রহমানের নামে পোর্ট রোড মৎস্য মোকামের জমি কেনা হয়।ওই সময়ও জিয়ার নেমেই এই ঘাট ছিল।

You Might Also Like

রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫

কবিরাজির নামে ভয়ংকর প্রতরণা সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩ লাখের বেশি টাকা আত্মসাথের অভিযোগ

দৌলতপুরে পীর হত্যা মামলায় জামায়েত নেতাকে প্রধান আসামি করায় জামায়াতে বিক্ষোভ ও সমাবেশ

দিনাজপুর সীমান্তে নতুন ‘মৌচোষা’ বিওপি উদ্বোধন, জোরদার হলো সীমান্ত নিরাপত্তা

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ

TAGGED:অবতরণ কেন্দ্রবরিশাল মৎস্য
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
Next Article পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন, ২০১০ হালনাগাদকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?