By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: ‘বরিশাল ভাটার খাল কলোনিতে হামলায় আহত হয়ে মায়া মারা যায়নি’
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
বরিশাল বিভাগসারাদেশ

‘বরিশাল ভাটার খাল কলোনিতে হামলায় আহত হয়ে মায়া মারা যায়নি’

নিউজ ডেস্ক
Last updated: নভেম্বর 4, 2024 10:05 অপরাহ্ন
নিউজ ডেস্ক 1 বছর ago
Share
SHARE

স্টাফ রিপোর্টার :

হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলেও প্রতিপক্ষ প্রচারণা চালিয়ে যাচ্ছে হামলায় আহত হয়ে রোগী মায়া বেগম (৩০) মারা গেছে। এমন অভিযোগ এনে রোগীর ব্যবস্থাপত্র তুলে ধরে বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ড ভাটার খাল কলোনির তিন জন বাসিন্দা সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনকারী তিনজন হলেন- কলোনির মৃত মোঃ হালিম শাহ্ মেয়ে মোসাঃ রশ্নি, মৃত মোশারফ মুন্সির মেয়ে মোসাঃ সুমি বেগম ও সাদ্দাম শাহ এর স্ত্রী মোসাঃ নিপু আক্তার।

লিখিত বক্তব্যে নিপু আক্তার বলেন, ভাটার খাল কলোনির বাসিন্দা মায়া বেগম (৩০) হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার (৩ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে বরিশাল শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের ইউনিট-২ তে ভর্তি (রেজি নং- ৬৮১০৭/৬০) হলেও ওই দিনই সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ওই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মায়া আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। যা কলোনির সকলেই জানে। হৃদরোগে আক্রান্ত হয়ে মায়ার মৃত্যুর ঘটনাকে হামালায় আহত হয়ে মারা গেছে বলে প্রচারণা চালাচ্ছে প্রতিপক্ষ।

কলোনিতে একটি মটার নষ্ট হবার পর পানি ব্যবহারের তর্ক-বিতর্ক নিয়ে সোমবার (২৮ অক্টোবর) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত দফায় দফায় দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব হয়। আহতদের মধ্যে মায়া ছিল না। তখন মায়া আহত হয়নি এবং হাসপাতালে ভর্তি হয়নি। তাছাড়া মারামারিতে আহত রোগী হাসপাতালে ভর্তি হয় সার্জারী বা অর্থপেডিক্স ওয়ার্ডে। একই সাথে হাসপাতালের জরুরী বিভাগ থেকে আহত রোগীর ভর্তির ব্যবস্থাপত্রে পুলিশ কেসের সিল দেয়া হয়। কিন্ত মায়ার ভর্তির ব্যবস্থাপত্রে পুলিশ কেসের সিল ছিল না। হামলায় আহত হয়ে মায়া মারা যায়নি।

হৃদরোগে আক্রান্ত হয়ে মায়ার মৃত্যুকে অস্বভাবিক করে তোলার কারণ হল- ২৮ অক্টোবর কলোনিতে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছিল ১০ জন। ঘটনার পরই দুই পক্ষের আহত ৭ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছিল। ২৯ অক্টোবর এ হামলার ঘটনায় তানিয়া আক্তার বাদী হয়ে নামধারী ১৪ জন সহ অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামী করে বরিশাল কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করে। যার নং-৫০/৬৭৪। মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম আসামী ৭ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

গ্রেফতারকৃত ৭ জনের মধ্যে ছিল রুহুল আমীন (৪০)। এই রুহুল আমীনই হল- হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী মায়ার স্বামী। রুহুল আমীন ওই দায়েরকৃত মামলায় জেলহাজতে থাকার কারণে আমাদের জেল খাটানোর জন্য হৃদরোগে মারা যাওয়া স্ত্রীকে ‘ফিজিক্যাল অ্যাসল্ট’ বলে লোকমুখে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা। যে কেউ শেবাচিম হাসপাতালে রোগী মায়ার ভর্তির ব্যবস্থাপত্র শুরু থেকে শেষ পর্যন্ত তদন্ত করলে হাতেনাতে প্রমাণ মিলবে।

অথচ এই ঘটনাকে কেন্দ্র করে রোববার ( ৩ নভেম্বর) রাতে ‘মায়ার মৃত্যুর বিচারের দাবিতে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে প্রতিপক্ষ।’ যা উদ্দেশ্যমূলক। একই সাথে হত্যা মামলা দায়ের করে আমাদেরকে হয়রানী করার পরিকল্পনা নিয়েছে প্রতিপক্ষ।

উল্টো তানিয়ার দায়েরকৃত মামলার আসামীরা আমাদের ঘর বাড়ি ভাংচুর করেছে। ঘটনাস্থল থেকে আমাদের সেনাবাহিনী উদ্ধার করেছিল। আসামীরা নিজেদের ঘরে নিজেরা আগুন দিয়ে আমাদের নাম ফাঁসাতে চায়। এখন হৃদরোগে আক্রান্ত মায়ার স্বাভাবিক মৃত্যুকে অপপ্রচার পূর্বক আমাদের ফাঁসানোর চেষ্টা করে যাচ্ছে। আমাদের ৫টি স্পীডবোট আটকিয়ে রাখছে এবং সিরিয়াল কােটে দিয়েছে। প্রতিপক্ষরা বসতঘরে তালা ঝুলিয়ে দিয়েছে। যে কারণে আমরা নিজ ঘরে যেতে পারি না।

You Might Also Like

খুলনার পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ

যশোরে বস্তাবন্দি মরদেহ:পুলিশ হেফাজতে পূত্রবধু

সখীপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১, মাদক সেবনে আরও ২ জনের কারাদণ্ড

ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি

চিলমারীতে “কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

TAGGED:হামলায় আহত
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article মাগুরায় জাতীয় সমবায় দিবস পালিত
Next Article মুন্সীগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি, ৭ লাখ টাকাসহ ৭ ডাকাত গ্রেফতার
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?