By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: বাংলাদেশে কবে আসবে চ্যাম্পিয়নস ট্রফি জানাল আইসিসি
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খেলা

বাংলাদেশে কবে আসবে চ্যাম্পিয়নস ট্রফি জানাল আইসিসি

নিউজ ডেস্ক
Last updated: নভেম্বর 17, 2024 1:47 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 1 বছর ago
Share
SHARE

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘যুদ্ধ’ এখনো শেষ হয়নি। এই ঝামেলার মধ্যে বিশ্ব ক্রিকেটের অভিভাবক আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রকাশ করেছে ট্রফির ভ্রমণ সূচি। বাংলাদেশে ট্রফিটি ভ্রমণ করবে আগামী মাসে।

নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে আইসিসি আজ জানাল কবে, কোথায়, কখন চ্যাম্পিয়নস ট্রফি ভ্রমণ করবে। পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদ থেকেই শুরু হয়েছে ট্রফির যাত্রা। ১৭ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন শহরে ঘুরবে চ্যাম্পিয়নস ট্রফি। করাচিতে চার দিন (২২ থেকে ২৫ নভেম্বর) থাকবে করাচিতে। তাদের প্রতিবেশী দেশ আফগানিস্তানে যাবে ২৬ নভেম্বর। ২৮ নভেম্বর পর্যন্ত আফগানদের কাছে থাকবে ট্রফিটি। বাংলাদেশে আসার আগে ট্রফি থাকবে ‘বিশ্রামে’। ১০ থেকে ১৩ ডিসেম্বর বাংলাদেশে থাকবে চ্যাম্পিয়নস ট্রফি।

বাংলাদেশের পর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে চ্যাম্পিয়নস ট্রফি। আফ্রিকার দেশটিতে থাকবে ৮ দিন (১৫ থেকে ২২ ডিসেম্বর)। তারপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ঘুরে আবার ফিরবে এশিয়ায়। ভ্রমণের সময় সবচেয়ে বেশি ১২ দিন ভারতে থাকবে চ্যাম্পিয়নস ট্রফি (১৫ থেকে ২৬ জানুয়ারি)। পাকিস্তানে ইভেন্ট শুরু হবে ২৭ জানুয়ারি। চ্যাম্পিয়নস ট্রফির সফরসূচি ঘোষণার সময় আইসিসির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা অনুরাগ দাহিয়া বলেন, ‘আইসিসি ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ট্রফির সফর ঘোষণা করেছিল। বিশ্বব্যাপী ভক্ত-সমর্থকেরা ঠাসা এই সূচি উপভোগ করতে পারবেন।’

ভারতীয় ক্রিকেট দল সবশেষ ২০০৮ সালে পাকিস্তান সফর করেছে। বরাবরের মতো এবারও নিরাপত্তার অজুহাত দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যেতে পারবে না বলে আইসিসিকে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারত কেন পাকিস্তানে আসতে পারবে না, সেটা জানতে চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আনুষ্ঠানিকভাবে সূচি আইসিসি প্রকাশ না করলেও ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফে’ সূচি ফাঁস হয়েছে কয়েক মাস আগে। প্রস্তাবিত সূচি অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ হওয়ার কথা টুর্নামেন্টটি।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সফর সূচি

১৬ নভেম্বর-ইসলামাবাদ, পাকিস্তান

১৭ নভেম্বর-তক্ষশীলা ও খানপুর, পাকিস্তান

১৮ নভেম্বর-অ্যাবোটাবাদ, পাকিস্তান

১৯ নভেম্বর-মুড়ি, পাকিস্তান

২০ নভেম্বর-নাথিয়া গালি, পাকিস্তান

২২ থেকে ২৫ নভেম্বর-করাচি, পাকিস্তান

২৬ থেকে ২৮ নভেম্বর-আফগানিস্তান

১০ থেকে ১৩ ডিসেম্বর-বাংলাদেশ

১৫ থেকে ২২ ডিসেম্বর-দক্ষিণ আফ্রিকা

২৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি-অস্ট্রেলিয়া

৬ থেকে ১১ জানুয়ারি-নিউজিল্যান্ড

১২ থেকে ১৪ জানুয়ারি-ইংল্যান্ড

১৫ থেকে ২৬ জানুয়ারি-ভারত

২৭ জানুয়ারি-পাকিস্তানে ইভেন্ট শুরু

You Might Also Like

নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের ঘোষণা দিল আইসিসি

হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ

বার্সেলোনার ক্লাব কিনলেন মেসি

আইপিএল শেষ কার্সের ! ডাক পেলেন মাদুশঙ্কা!

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিলো বিসিবি

TAGGED:আইসিসিচ্যাম্পিয়নস ট্রফি
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article শাকিব খানের মতো আমারও অনেক দর্শক আছে: তানজিন তিশা
Next Article ধানুশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নয়নতারার
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?