নিজস্ব প্রতিবেদক:
বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে আমরা এ দেশের মানুষের মুখের তৃপ্তির হাসি দেখেছি। তেমনি আগামীতে দেশ নায়ক তারেক রহমানের শাসন আমল যেন তেমনি হয়। যদি সত্যিই সেটা করতে পারি। তাহলে মাওলানা ভাসানীর প্রতি সবচেয়ে বেশি শ্রদ্ধা জানানো হবে।
সোমবার ১৮ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের মিলানায়তনে বিএনপির মওলানা ভাষানী মৃতু্য বার্ষিকী পালনকমিটির উদ্যোগে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাষানীর ৪৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, মাওলানা ভাসানীর কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান বরাবর তাকে শুধু শ্রদ্ধা করে না তারা মনে করে বাংলাদেশের স্বাধীনতা, সর্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় মাওলানা ভাসানী আমাদের আগন্তুক পুরুষ, আরধ্য নেতা, মহানায়ক। ব্রিটিশ পাকিস্তান এবং বাংলাদেশের ক্ষমসবলার এক মাত্র ব্যক্তি ছিলেন তিনি হলেন মাওলানা ভাসানী। অন্যায়ের বিরুদ্ধে খামোশ বলে ব্রিটিশ পাকিস্তানিদেরকে ভীতু করা যায় এটা মাওলানা ভাসানী দেখিয়েছেন।
তিনি বলেন, তার (মাওলানা ভাসানী)পুরোটা জীবন ব্যয় করেছেন স্বাধীনতার, গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য।তিনি সারা ভারতবর্ষ চুষে বেড়িয়েছেন। চীনের প্রেসিডেন্ট মাও সেতুর আমন্ত্রণে চীনে গিয়েছিলেন। চীন থেকে ফিরে করাচি বিমানবন্দরে যখন নামেন তখন সাংবাদিকরা মাওলানা ভাসানীকে প্রশ্ন করেছিলেন। চেনের কোন জিনিসটা আপনার ভালো লেগেছে। তিনি বলেছিলেন চীনের মানুষের মুখের হাসি আমার ভালো লেগেছে। অর্থাৎ মাও সেতু চীনকে যে এগিয়ে নিয়েছে যার কারণে চীনের মানুষ তৃপ্তির হাসি হেসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলেও আমরা এ দেশের মানুষের মুখের তৃপ্তির
হাসি দেখেছি। তেমনি আগামীতে দেশ নায়ক তারেক রহমানের শাসন আমল যেন তেমনি হয়। যদি সত্যিই সেটা করতে পারি। তাহলে মাওলানা ভাসানীর প্রতি সবচেয়ে বেশি শ্রদ্ধা জানানো হবে।
কৃষক দলের নেতা এস কে সাদির সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচবি মির্জা ফখরুল ইসলাম আলমগীর,ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী,চেয়ারপার্সনের উপদেষ্ঠা হাবিবুর রহমান হাবিব,যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন,আব্দুস সালাম আজাদ,সেচ্ছাসেবক বিষয়ক মির সরফত আলি সপু, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান,দেশ বাচাও মানুষ বাচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন সহ প্রমুখ।