By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: প্রথমবার সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদের মঞ্চে গাইবেন জেমস
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
বিনোদন

প্রথমবার সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদের মঞ্চে গাইবেন জেমস

নিউজ ডেস্ক
Last updated: নভেম্বর 18, 2024 11:37 অপরাহ্ন
নিউজ ডেস্ক 1 বছর ago
Share
SHARE

নগর বাউল নিয়ে দেশ–বিদেশে ছুটে বেড়াচ্ছেন জেমস। গত সেপ্টেম্বরে গিয়েছিলেন লন্ডনে। সেখানে একাধিক কনসার্টে পারফর্ম করেছেন। এরপর অক্টোবরের শেষের দিকে যান অস্ট্রেলিয়ায়। চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।

সৌদি আরব সরকারের আমন্ত্রণে রিয়াদে যাচ্ছেন জেমস। ২২ নভেম্বর রিয়াদের আল–সুওয়াইদি পার্কে গান শোনাবে নগর বাউল। এর মাধ্যমে প্রথমবারের মতো রিয়াদে পারফর্ম করবেন তিনি।

নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর বলেন, ‘সৌদি সরকারের আমন্ত্রণে ২০ নভেম্বর আমরা প্রথমবারের মতো রিয়াদে যাচ্ছি। আয়োজনটিতে বিনা টিকিটে গান শুনতে পাবেন দর্শক। আশা করি, ভালো একটা শো হবে। প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানাচ্ছি।’

একই আয়োজনে সংগীতশিল্পী সাবরিনা পড়শীও থাকবেন তাঁর বর্ণমালা ব্যান্ড নিয়ে। তাঁর পরিবেশনা রয়েছে পরদিন ২৩ নভেম্বর। এর আগে, ২০ নভেম্বর সেখানে পারফর্ম করবে প্রবাসী বাংলা ব্যান্ড।

জেমস, পড়শীরা যে অনুষ্ঠানে গাইছেন, সেটির নাম ‘বাংলাদেশ উইক’। এটি সৌদি সরকারের আয়োজন ‘রিয়াদ সিজন’–এর গুরুত্বপূর্ণ অংশ।

২০১৯ সাল থেকে সৌদি সরকার নিয়মিত আয়োজন করে আসছে ‘রিয়াদ সিজন’। বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা আয়োজনে অংশ নিতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদনপ্রেমীরা জড়ো হন রিয়াদে। পঞ্চম আসরটি শুরু হয়েছে গত ১২ অক্টোবর থেকে, চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। সৌদির ১৪টি লোকেশনে চলছে রিয়াদ সিজন।

রিয়াদ সিজনের একটি গুরুত্বপূর্ণ অংশ থাকে আল–সুওয়াইদি পার্ককে ঘিরে। সেখানে ৪৫ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে এ বছর অংশ নিয়েছে ৮টি দেশ। বাংলাদেশ ছাড়াও রয়েছে—পাকিস্তান, ভারত, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, সুদান, ইয়েমেন ও জর্ডান। প্রতিটি দেশের জন্য বরাদ্দ রাখা হয়েছে বিশেষ কয়েকটি দিন। ওই দিনগুলোতে নির্দিষ্ট দেশ তাদের সংগীত, নৃত্য ও ঐতিহ্যবাহী খাবার উপস্থাপন করবে। বাংলাদেশের জন্য রাখা হয়েছে ২০ থেকে ২৩ নভেম্বর। এ কয়েকটি দিন রিয়াদ সিজনে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি তুলে ধরা হবে।

You Might Also Like

পহেলা বৈশাখে তিন কনসার্টে ঢাকা মাতাবে ‘চিরকুট’

উপমহাদেশের সুরের আকাশে নক্ষত্রপতন: চিরবিদায় কিংবদন্তি আশা ভোঁসলে

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আশা ভোসলে

অবশেষে জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার

কনকচাঁপা আজীবন ও কাঙ্গালিনী সুফিয়া পাচ্ছেন বিশেষ সম্মাননা

TAGGED:জেমস
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article দিনভর প্রেমের চর্চা, অবশেষে সেই মানুষকে প্রকাশ্যে আনলেন পরীমণি
Next Article রাশিয়ার বিরুদ্ধে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে বাধতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?