By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: স্ত্রীর ভারতীয় শাড়ী পুড়িয়ে দিলেন রুহুল কবির রিজভী
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
জাতীয়রাজনীতিশীর্ষ সংবাদ

স্ত্রীর ভারতীয় শাড়ী পুড়িয়ে দিলেন রুহুল কবির রিজভী

নিউজ ডেস্ক
Last updated: ডিসেম্বর 5, 2024 4:18 অপরাহ্ন
নিউজ ডেস্ক 1 বছর ago
Share
SHARE

স্টাফ করেসপন্ডেন্ট:

নিজ স্ত্রীর ভারতীয় একটি শাড়ী রাস্তায় ছুড়ে ফেলে পুড়িয়ে দিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

এসময় তিনি বলেন, আমাদের ঐক্য ইস্পাতের মতো কঠিন। এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। আমরা ওদের (ভারত) দেশের স্বাধীনতা ও পতাকাকে আমরা সম্মান করবো। তারা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে। কিন্তু, আমরা ওদের পণ্য বর্জন করবো।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ চিকিৎসক সমাজের উদ্যোগে আয়োজিত ভারতীয় পণ্য বর্জন কর্মসূচিতে তিনি এসব কথা বলেছেন।

রুহুল কবির রিজভী বলেন, ভারতের আগরতলায় কিছু উগ্রবাদী মানুষ বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে আমাদের কর্মচারীদেরকে আঘাত করেছে। আমাদের জাতীয় পতাকার যে খুঁটি রয়েছে সেটি ভেঙে আমাদের পতাকাকে তারা ছিঁড়েছে। কলকাতায় যে হাইকমিশন রয়েছে সেখানে গিয়ে তারা আজেবাজে বলেছে। বোম্বের ডিপুটি হাইকমিশনে তারা বলেছে। আমরা তাদের বাংলাদেশ বিরোধী নানা প্রচার দেখছি। তোমরা আমাদেরকে পছন্দ করো না, তারপরও তোমাদের জিনিস কিনতে হবে? বাংলাদেশের মানুষ তো মাথা নত করার মানুষ নয়। আমরা একবেলা খেয়ে থাকবো, তারপরও আমরা মাথা নত করবো না।

বিএনপির এই মুখপাত্র বলেন, আপনাদের (ভারত) কিসের এত অহংকার। কেন আপনারা পদানত করে রাখতে চান? আপনারা নাকি পেঁয়াজ, আদা না দিলে আমরা খেতে পারবো না। আপনাদের আদা, পেঁয়াজ আমাদের দরকার নাই। আমাদের বান্দরবনে ও পার্বত্য চট্টগ্রামে প্রচুর আদা হয়। আমাদের নীলফামারিতে প্রচুর আদা হয়। আমরা আদার চাষ বাড়িয়ে দিবো। আপনাদের উপর আমরা মুখাপেক্ষী থাকবো, এটা ভাবার কোনো কারণ নেই। আপনারা আমাদেরকে একটু দেবেন, আর যা বলবেন তা শুনতে হবে ঐটা হাসিনার মতো দু’একজন লোক থাকতে পারে। কিন্তু, কোটি কোটি বাংলাদেশের মানুষ এটা মানবে না।

‘ভারতের অনেক সাংবাদিক এবং অনেক নেতা বলেছে তাদের ঐখান থেকে নাকি ডাক্তার না আসলে আমাদের চিকিৎসা হয় না’ এমন কথা উল্লেখ করে রিজভী বলেন, আপনারা কি আমাদেরকে বিনা পয়সায় চিকিৎসা দেন! আপনারা কি বিনা টাকায় এক কাপ চা খাওয়ান! এরকম নজির তো আপনাদের নেই। আমাদের দেশের লোক ঐখানে গিয়ে ডলার খরচ করে। এখন কলকাতার নিউমার্কেট বন্ধ, দোকান পাট বন্ধ। সেখানে আর কোনো ক্রেতা নেই। আমাদের ডলারে এগুলো কেনা হতো।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন,
আমি আমার দেশের মানুষকে বলেবো, ওরা (ভারত) যে বাংলাদেশের মর্যাদাকে লুন্ঠিত করার চেষ্টা করেছে, ওরা (ভারত) যে বাংলাদেশের পতাকা পুড়িয়েছে কিন্তু আমরা ভারতের পতাকাকে লাঞ্ছিত করবো না। আমরা আরেকটি স্বাধীন দেশের মর্যাদাকে ছোট করবো না। প্রত্যেক জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আমরা সম্মান করবো। আমরা ওদের (ভারত) মতো ছোটলোকি করবো না।

রিজভী বলেন, গতকাল প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসেছেন। জাতির সংকটকালে আমরা এভাবে ঐক্যবদ্ধ হয়ে সকল আগ্রাসন ঠেকাবো। যারা আমাদেরকে অপছন্দ করে, যারা শুধুমাত্র একজন ব্যক্তি; যে ব্যক্তি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার, নিপীড়ন করেছে, ছাত্র জনতার রক্তে রাজপথ লাল করেছে সেই নিষ্ঠুর হাসিনাকে তারা (ভারত) পছন্দ করে। বাংলাদেশের মানুষকে পছন্দ করে না। বাংলাদেশ টিকে থাকুক এটা চায় না। আজকে তারা (ভারত) বাংলাদেশে নানা ধরনের উষ্কানি দিচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের উস্কানিতে কান দেয়নি। ছোট্ট যে দু’একটি গোষ্ঠী উষ্কানিতে পা দিয়েছে, তারা চিহ্নিত হয়ে গেছে। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে এটা গোটা জাতি ধরে ফেলেছে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু,সহ-সাংগঠনিক অধ্যাপক আমিনুল ইসলাম,ছাত্রদল নেতা ডা.আব্দুল আউয়াল প্রমুখ।

You Might Also Like

স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: খালেদা জিয়ার মরণোত্তর সম্মাননা গ্রহণ করলেন জাইমা রহমান

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার হাসপাতালে মির্জা আব্বাস

হজযাত্রীদের সেবায় সর্বোচ্চ নিষ্ঠা ও সরকারি ভাবমূর্তি রক্ষার আহ্বান ধর্মমন্ত্রীর

বরিশালে ব্রিজ নির্মাণে গুরুতর অনিয়মের অভিযোগ: রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ

টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

TAGGED:রুহুল কবির রিজভী
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article ভারতের আগ্রাসন কোনোভাবেই মেনে নেব না :বিএসপি
Next Article লক্ষ্মীপুরে শিক্ষিকার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন, স্কুল গেটে তালা
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?