ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক:
কিশোরগঞ্জের ভৈরবে জামায়াতে ইসলামির উদ্যোগে পৌরসভা ও ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলা জামায়াতের অফিসে শিক্ষা শিবিরের উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাহবুব উল্লাহ মোছা। সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা মো. কবির হোসাইন।

উপজেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা মো. আব্দুল মতিন এর দারসুল কুরআনের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী মু. সাইফুল্লাহ।
উপস্থিত ছিলেন উপজেলা সাবেক আমীর ও জেলা ইউনিট সদস্য মো. কামরুল ইসলাম, উপজেলা সহ:সেক্রেটারি প্রভাষক শাহ আলম, বায়তুলমাল সম্পাদক মো. আজিজুল হক, পৌর শাখার আমীর মো. শাহজাহান সরকারসহ উপজেলার ইউনিয়ন সভাপতিগণ ও ডেলিগেটবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, একটি জাতি গঠনে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই। মানুষের ভাগ্যের পরিবর্তন ও নিজেদের মান উন্নয়নে কুরআন ও হাদিসের শিক্ষা গ্রহণ করতেই হবে৷ জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদেরকে নৈতিক উন্নতির পাশাপাশি সাংগঠনিক দক্ষতাও অর্জন করতে হবে। পৌরসভা ও ইউনিয়ন সংগঠনকে মজবুত করার জন্য কেন্দ্রীয় সংগঠনের সকল কর্মসূচি পালন করতে হবে এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য মনিটরিং ও ওয়ার্ডগুলোতে যাতায়াত বৃদ্ধি করতে হবে। সমাজের মানুষের উপকারের জন্য জামায়াত কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাহলে সমাজ ও দেশ এগিয়ে যাবে এবং ফ্যাসিবাদ দূর হয়ে একটি কল্যাণকর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।