সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই সংগীতশিল্পী তাহসান খানের বিয়ের ব্যাপারটি সামনে আসে। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে গুঞ্জন উঠে। সে সময়ে তাহসান জানান বিয়ের তবে আনুষ্ঠানিকতা এখনো বাকি সন্ধ্যায় বিস্তারিত জানাবেন তিনি। সে কথা রাখলেন তাহসান। বিয়ের খবর নিজেই জানালেন জনপ্রিয় এই গায়ক।
তাহসান খান সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক পোস্টে বিয়ের একটি ছবি প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে; আমার সুরে নাচের মুদ্রায়; সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন; ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?
তাহসান খান সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক পোস্টে বিয়ের একটি ছবি প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে; আমার সুরে নাচের মুদ্রায়; সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন; ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?
অন্যদিকে বিয়ের ছবিতে দেখা যায় স্ত্রীর শাড়ির সঙ্গে মিল ফ্লোরাল শেরওয়ানি পরেছেন গায়ক। বর-কনে দুজনেই হাসিমুখে হাত ধরে দাঁড়িয়ে আছেন। এর আগে তাদের হলুদের ছবি ভাইরাল হয়।
জানা যায়, রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর সেখানে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামে একটি রূপসজ্জা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ শিল্পে খ্যাতি অর্জন করেছেন। পাশাপাশি তিনি একজন মেকআপ শিক্ষিকা হিসেবে বহু নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।
তাহসান খান বাংলাদেশের বিনোদন অঙ্গনে একজন সফল গায়ক-গীতিকার, অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে পরিচিত। তার সংগীতজীবনের শুরু ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে, যেখানে শাস্ত্রীয় ও আধুনিক সঙ্গীতের একটি অনন্য মিশ্রণ তাকে জনপ্রিয় করে তোলে।
তাহসানের এই নতুন জীবনের খবর জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট তাহসান খান অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান আইরা তাহরিম খান। তবে ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়।