By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: ছাত্রলীগ নেত্রী নিশি ২ দিনের রিমান্ডে
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
রাজনীতি

ছাত্রলীগ নেত্রী নিশি ২ দিনের রিমান্ডে

বি এন টি নিউজ
Last updated: জানুয়ারি 14, 2025 9:14 অপরাহ্ন
বি এন টি নিউজ 1 বছর ago
Share
SHARE

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা শাহবাগ থানার হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশির দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। 

 
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইশতিয়াকের আদালত এই আদেশ দেন। এদিন তাঁকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশের রমনা জোনাল টিমের উপপরিদর্শক ইরফান খান।
 
 আসামি পক্ষের আইনজীবী এম. নোমান হোসেন তালুকদার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।
রিমান্ড বাতিল চেয়ে শুনানিতে আসামি পক্ষের আইনজীবী বলেন, ‘২০২২ সালে ছাত্রলীগের পদ থেকে তিনি সরে এসেছেন। এরপর থেকে তিনি আরও কোন রাজনীতির সাথে নিজেকে জড়ায়নি। গত দুইদিন আগে সাতক্ষীরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ৩৬ ঘণ্টা পুলিশের হেফাজতে ছিলেন। একজন নারী আসামি বিবেচনায় তাঁকে সাতক্ষীরা কোর্টে নিতে পারতেন। কিন্তু তা না করে ৩৬ ঘণ্টা পর তাঁকে ঢাকার আদালতে আনা হয়েছে। ৩৬ ঘণ্টা হেফাজতে থাকায় আর জিজ্ঞেসাবাদ করার কিছুই থাকে না। নারী আসামি বিবেচনায় প্রয়োজনে তাঁকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিতে পারেন।’

এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানিতে বলেন, ‘এই আসামির নির্দেশে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এই আসামি ইন্ধনে শিক্ষার্থীরা গুরুতর আহত হয়েছে। ঘটনার সিসি ক্যামেরায় তাঁকে দেখে গেছে। এর পেছনে আরও কারা কারা জড়িত রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তা বাহির হয়ে আসবে। আসামির দশ দিনের রিমান্ডের প্রার্থনা করছি।’

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত ১২ জানুয়ারি সাতক্ষীরা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় গত ২৮ অক্টোবর হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহিরুল হক হলের শিক্ষার্থী আরমান হোসাইন। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে প্রধান আসামি করে মোট ২২০ জনকে এজাহারনামীয় আসামি করা হয়। এই মামলায় ২১০ নম্বর এজাহারনামীয় আসামি নিশি।

You Might Also Like

পাবনা থানা’র আয়োজনে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

ভাতকুড়া-নলুয়া সড়কে ফোরলেনের কাজ অচিরেই শুরু হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

টাঙ্গাইলে এমপি গ্রুপের হামলায় বিএনপির চার নেতাকর্মী আহত

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার হাসপাতালে মির্জা আব্বাস

TAGGED:ছাত্রলীগ নেত্রীনিশী
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article দাবানলে পুড়ে যাওয়া অস্কারটি কার, ছবি ভাইরাল
Next Article শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ 
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?