সফিকুল ইসলাম রিংকু:
মতলব দক্ষিণ থানা পুলিশ কর্তৃক পূর্বের নিয়মিত (হত্যা) মামলার সন্ধিগ্ধ আসামীসহ পূর্বের নিয়মিত মামলার এজাহারনামীয় আসামী ২ জন, এবং সাজা জিআর পরোয়ানা ১ জন’সহ মোট ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে ।
মতলব দক্ষিন থানা পুলিশের অভিযানে অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ ও সঙ্গীয় ফোর্সসহ মতলব দক্ষিণ থানার কাশিমপুর এলাকায় হইতে অভিয়ান চালিয়ে এফআইআর নং-৪ তারিখ- ৮ ফেব্রুয়ারি, ২০২৪; জি আর নং-১৮, তারিখ- ৮ ফেব্রুয়ারি, ২০২৪; ধারা-৩০২/৩৪ এর সন্ধিগ্ধ আসামী কাশিমপুর গ্রামের জিলন সর্দারের ছেলে মোঃ আকাশ সর্দার (২৪) কে এসআই(নিরস্ত্র) মোহাম্মদ জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মতলব দক্ষিণ থানার পাঁচদোনা এলাকা হইতে অভিয়ান চালিয়ে এফআইআর নং-৭, তারিখ- ২১ জানুয়ারি, ২০২৫; জি আর নং-৭, তারিখ- ২১ জানুয়ারি, ২০২৫, ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ সংশোধিত ২০২০) আইনে নায়েরগাঁও উত্তর ইউনিশনের পাচদোনা গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে আসামী ১. মোঃ ইমন (২১) এবং একই গ্রামের লিটন সরকারের ছেলে ২, মোঃ ইয়াছিন,(২০) কে ও এএসআই(নিরস্ত্র) মোঃ আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স সহ মতলব দক্ষিণ থানাধীন নাউজান নন্দিখোলা অভিযান পরিচালনা সাজা জিআর-৯৬/১৮, ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদন্ড এবং ২০০০/- (দুই হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরোও ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত পরোয়ানাভুক্ত আসামী মোঃ আব্দুল মতিনকে গ্রেফতার করা হয় ।
আসামীদেরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে । ওসি সালেহ আহাম্মদ বলেন আটক আসামীদের আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।