মো: আল আমিন হোসেন,নিজস্ব প্রতিনিধিঃ
টঙ্গীর বিশ^ ইজতেমা মাঠে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত আরো একজন নিহত হয়েছেন। নিহতের নাম মো: মিজানুর রহমান (৪২)। তার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি চন্দথানা বীর মুক্তিযোদ্ধা ছবির উদ্দীন প্রামানিকের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মিজানুর রহমান তাবলীগ জামাতের সাদপন্থীদের একজন সক্রিয় সদস্য ও ফুলবাড়ি থানার জিম্মাদার সাথী। তিনি মাওলানা সাদ এর অনুসারী। সে ৫দিনের জোড় ইজতেমার কাজে অংশ নিতে টঙ্গীর ময়দানে এসে হামলায় গুরুতর আহত হয়েছিলেন।
উল্লেখ্য, গতবছরের ১৮ডিসেম্বর ভোরে সাদপন্থীদের ৫দিনের জোড় ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের অনুসারী ও মাওলানা সাদপন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তাবলীগের সাথী মো. বেলালসহ ৩ জন নিহত হয়েছিলেন। মিজানুর রহমান সেদিন গুরুতর আহত হয়ে হাসপাতালের আইসিওতে ছিলেন। দীর্ঘ এক মাস ১২দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিওতে থেকে সোমবার রাতে মারা যান। তার মৃত্যুতে তাবলীগের সাথীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মাওলানা সাদ অনুসারীরা বলেন, আমরা এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। টঙ্গীর এই হত্যাকান্ডে বিচার বিভাগীয় তদন্ত আমরা বারবার দাবী করে আসছি। বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে এর উস্কানীদাতা ও জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হোক। এর আগে সাদপন্থী মো: বেলাল হোসেন এর হত্যাকান্ডের মামলা করতে গেলো পুলিশ আমাদের মামলা গ্রহণ করা হয়নি। উল্টো আমাদের সাথীর হত্যায় শীর্ষ মুরুব্বিদের নামে হত্যা মামলা করে জুবায়েরেপন্থীরা। প্রসাশনের এই অমানবিক বৈষম্য ও অবিচারের দৃষ্টান্তে আমরা মর্মাহত। আমরা এসব হত্যাকান্ডের ন্যায় বিচার দাবি করছি।