By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: বিপিএলে বকেয়া পারিশ্রমিক ইস্যুতে ক্ষুব্ধ তামিম যা বললেন
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খেলা

বিপিএলে বকেয়া পারিশ্রমিক ইস্যুতে ক্ষুব্ধ তামিম যা বললেন

বি এন টি নিউজ
Last updated: জানুয়ারি 30, 2025 12:30 অপরাহ্ন
বি এন টি নিউজ 1 বছর ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল মানেই যেনো নিত্য নতুন নাটকের কারখানা। তবে চলতি বিপিএলে দুর্বার রাজশাহী আগের সব আসরের নাটকীয়তার রেকর্ড ভেঙে দিয়েছে। পারিশ্রমিক ইস্যুতে চলমান রয়েছে রাজশাহীর নাটক। ফ্র্যাঞ্চাইজিটি খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া তো রেখেছেই, এমনকি হোটেল ভাড়াও দিতে ব্যর্থ হচ্ছে।

খেলোয়াড়দের বাসায় পাঠিয়ে দেয়ার মতো অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া রেখে সমালোচিত হয়েছে চিটাগাং কিংসও। খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া রাখায় ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি এবার ক্ষোভ ঝেড়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

গতকাল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে নিজেদের জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন বরিশাল অধিনায়ক। জাতীয় দল থেকে সদ্য অবসরে যাওয়া এই ক্রিকেটার দায় দিয়েছেন বিসিবির কাঁধেও। বকেয়া বেতন ইস্যুতে তামিম বলেন, ‘আমি চাই বিপিএল অনেক ভালো করুক, অনেক নাম করুক। একটা সময় আমরা অনেক দ্রুত আগাচ্ছিলাম। যখন ফ্র্যাঞ্চাইজি নিচ্ছেন খুব সতর্ক হওয়া উচিৎ, কাকে দল দিচ্ছেন কাকে দল দিচ্ছেন না। দিনশেষে একটা দল যদি খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে না পারে… অতীতে এমন হয়েছে ৫০ শতাংশ বাকি, শেষপর্যন্ত দর কষাকষি করে ২৫ শতাংশ দেয়, খেলোয়াড়রা খুশি হয়ে চলে যায়।’

তামিম বলেন, ‘দোষ তো খেলোয়াড়দের না। ওরা তো ১৬ ম্যাচ ভালো করেই খেলে। দোষ হলো ফ্র্যাঞ্চাইজি ও বিসিবির। ওরা এই দর কষাকষি কেন খেলোয়াড়দের সাথে করে?’

দ্রুতই এই সমস্যার সমাধানের কথা বললেন তামিম, ‘আশা করি সমাধানের চেষ্টা করবেন। এমন যেন না হয়। এটা শুধু বিপিএলকেই ছোট করে না। দেশের ব্যাপারেও বাজে বার্তা দেয়। অনেক বিদেশি ক্রিকেটার আসতে চায়। এসব হলে সমস্যা হয়ে যায়। ফ্র্যাঞ্চাইজি ঠিকঠাক বেছে নেওয়া সবচেয়ে জরুরি।’

ড্রাফটের বাইরে যে ক্রিকেটারদের সাথে সরাসরি চুক্তি হয়, তা নিয়ে তামিম বললেন, ‘ড্রাফটের বাইরে কেউ সাইনিং করলে এটারও যেন একটা চুক্তিপত্র থাকে। এটার একটা কপি আমি নিজের কাছে রাখব, একটা বিসিবিকে দিব, একটা ফ্র্যাঞ্চাইজি রাখবে। অন্তত বিসিবি জানবে আমি কত পাচ্ছি। এ জিনিসটা করলে এসব সমস্যা হবে না। এই টুর্নামেন্টে হিউজ পটেনশিয়াল। আমরা কাজগুলো ঠিকঠাক করছি না।’

You Might Also Like

আইপিএল শেষ কার্সের ! ডাক পেলেন মাদুশঙ্কা!

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিলো বিসিবি

চমক ছাড়াই কিউইদের বিপক্ষে দল ঘোষণা বিসিবির!

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা: যুক্তরাষ্ট্রেই খেলতে হবে ইরানকে

২০২৬ বিশ্বকাপে কি খেলবেন মেসি?

TAGGED:তামিম ইকবালপারিশ্রমিকবিপিএল
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article ভারত আমাদের সঙ্গে প্রতিবেশীসুলভ আচরণ করছে না: আতাউর রহমান 
Next Article বড় ব্যবধানে জিতেও শেষ ষোলোয় যাওয়া হলো না রিয়াল মাদ্রিদের
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?