By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: রাজকীয় আয়োজনে নেইমারকে বরণ করে নিলো সান্তোস
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খেলা

রাজকীয় আয়োজনে নেইমারকে বরণ করে নিলো সান্তোস

বি এন টি নিউজ
Last updated: ফেব্রুয়ারি 1, 2025 12:14 অপরাহ্ন
বি এন টি নিউজ 1 বছর ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক:

অবশেষে শৈশবের ক্লাব সান্তোসেই ফিরলেন নেইমার। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে আনুষ্ঠানিকভাবে রাজকীয় আয়োজনে নেইমারকে বরণ করে নিলো ব্রাজিলিয়ান ক্লাবটি। নেইমারের ফেরা নিয়ে সান্তোসের স্লোগান ছিল- ‘দ্য প্রিন্স ইজ ব্যাক’।

বাংলাদেশ সময় গতকাল রাতে প্রায় তিন ঘণ্টার এ অনুষ্ঠানে পা রাখার আগে ব্রাজিলের স্থানীয় সময় সকালে সাও পাওলোয় অবতরণ করে নেইমারের ব্যক্তিগত বিমান। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে হেলিকপ্টারে করে সান্তোসে ফিরেছেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। মাঠের মাঝে মঞ্চ সাজানোই ছিল। বৃষ্টির মধ্যেই মঞ্চে উঠেছেন নেইমার। দর্শকদের প্রতি হাত নেড়েছেন।

ঘরের ছেলেকে দর্শকেরাও বরণ করেছেন স্লোগানসূচক অভ্যর্থনায়। মাটিতে মাথা ও হাত নুইয়ে নিজের বিখ্যাত গোল উদ্‌যাপন ভঙ্গিমার পর সান্তোসের মাটিতে চুমুও খেয়েছেন। ‘নেইমার মিথ’ এর জন্ম তো ভিলা বেলমিরোর ওই মাটিতেই।

 

নেইমার সেই মাটিতে দাঁড়িয়ে থাকতেই দর্শকেরা তার পায়ে ড্রিবলিং দেখতে চেয়েছিলেন। উত্তরে নেইমার বলেছেন, আমি খুবই সুখী। এখানে দারুণ সময় কেটেছে। সামনে তেমন সময় আরও আছে। (ড্রিবল করতে) সাহসের অভাব হবে না।

গত সোমবার রাতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিলের খবর দেয় সৌদি আরবের ক্লাব আল-হিলাল। ২০২৩ সালে যোগ দেওয়ার পর ইনজুরির কারণে মাত্র ৭ ম্যাচ খেলতে পারেন নেইমার। পরে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই চুক্তি বাতিল হয়েছে।

নেইমারের চুক্তি নিয়ে সান্তোসের সহসভাপতি ফার্নান্দো বোনাভিদেস ক্যানাল বলেছেন, এই চুক্তিপত্র প্রাথমিকভাবে ছয় মাসের। কিন্তু তাকে ধরে রাখতে আমরা সব রকম চেষ্টাই করবো। আমরা যেটা চাচ্ছি, সে যেন আগামী বিশ্বকাপ পর্যন্ত আমাদের সঙ্গে থাকে।

কালো ক্যাপ, কালো গেঞ্জি পরা নেইমার ছয় মাসের চুক্তিপত্রে সইয়ের পরই আনুষ্ঠানিকভাবে সান্তোস শহর এবং ক্লাবটির রাজাই হয়ে গেলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘দ্য প্রিন্স ইজ ব্যাক’ নামে একটি ভিডিও ছেড়েছিল সান্তোস। এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পেলের কণ্ঠস্বরে নেইমারকে ফিরে আসার আহ্বান জানিয়ে একটি ভিডিও ছাড়া হয়েছিল। সেটারই দ্বিতীয় সংস্করণে প্রয়াত কিংবদন্তির প্রতি নেইমারকে বলতে শোনা যায়, ‘কিং পেলে, আপনার ইচ্ছা আমার জন্য নির্দেশ। সিংহাসন ও মুকুট আপনারই আছে। কারণ, আপনি চিরকালীন। কিন্তু পবিত্র ১০ নম্বর জার্সিটা পরা হবে সম্মানের, যেটা সান্তোস এবং এই পৃথিবীর জন্য অনেক কিছু। আপনার রেখে যাওয়া লিগ্যাসিকে সম্মান দিতে আমি সবকিছু করার প্রতিশ্রুতি দিচ্ছি।

সান্তোস আয়োজনের কমতি রাখেনি। সবারই জানা ছিল, সৌদি আরবে আল হিলালের পাট চুকিয়ে শৈশবের ক্লাব ব্রাজিলের সান্তোসে ফিরছেন নেইমার। তার জন্য স্থানীয় শিল্পীদের নিয়ে একটি কনসার্টও আয়োজন করেছিল ব্রাজিলের শীর্ষ লিগের ক্লাবটি। বৃষ্টির মধ্যেই ভিলা বেলমিরোর গ্যালারিতেও ঠাঁই নিয়েছিলেন প্রায় ২০ হাজার দর্শক। স্টেডিয়ামের বাইরেও ছিল ভিড়।

২০২৬ বিশ্বকাপ। ব্রাজিলের জার্সিতে এটাই নেইমারের শেষ সুযোগ। সে জন্য ব্রাজিলের জার্সিতে ফিরতে হবে আগে। দরকার ছিল নিয়মিত ম্যাচ খেলার, যেটা আল হিলালে হচ্ছিল না। সান্তোসে সেই সুযোগ পাবেন নেইমার। বিশ্বকাপে খেলা নিয়ে বলেছেন, আমি জাতীয় দলে ফিরতে চাই। অর্জনের জন্য এখনো একটি (বিশ্বকাপ) মিশন বাকি আছে, যেটা আমার শেষ সুযোগ বলে মনে করি। যা–ই হোক না কেন, আমি এটার পেছনে ছুটবো।

সংবাদ সম্মেলনে সান্তোসে ফেরার কারণও ব্যাখ্যা করেছেন নেইমার, কিছু সিদ্ধান্ত থাকে, যেটা ফুটবলীয় চুক্তির বাইরে। আল হিলালে ভালোই ছিলাম। পরিবার ভালো ছিল। কিন্তু কিছু ঘটনায় সিদ্ধান্তটি নিতেই হলো। অনুশীলনে নিজেকে অসুখী লাগছিল। ফেরার সুযোগটা পেয়ে যাওয়ার পর দ্বিতীয়বার ভাবিনি।

ফেরার পর কেমন লাগছে, সেটাও বলেছেন নেইমার। তিনি বলেন, এখানে পা রাখার পর থেকেই মনে হচ্ছে, ১৭ বছর বয়সে ফিরে গেছি। খুব ভালো লাগছে এবং খেলার জন্য মুখিয়ে আছি।

সান্তোসের বয়সভিত্তিক দলে বেড়ে ওঠা নেইমারের। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলেছেন ক্লাবটির মূল দলে। এরপর ইউরোপযাত্রা। প্রথমে বার্সেলোনা এরপর পিএসজি হয়ে দেড় বছর আগে সৌদি আরবের আল হিলালে। তবে ব্রাজিল ছাড়ার সাড়ে ১১ বছর পর আবারও সান্তোসে ফিরে নেইমার যেন ক্যারিয়ারের চক্রই পূরণ করলেন। এর মধ্যে অনেকবার চোটে পড়েছেন। মৌসুমে নিয়মিত মাঠেও নামতে পারেননি। আগের সেই ধার আছে কি না, সান্তোস ঠিক নিশ্চিত না হলেও ঘরের ছেলেকে সেই আগের মতো হৃদয় দিয়েই বরণ করে নিয়েছেন ক্লাবটির সমর্থকেরা। পার্থক্য একটাই, প্রথম দফায় খেলেছেন ১১ নম্বর জার্সিতে, এবার ১০ নম্বর।

সেই জার্সিতে পরিবারের সদস্যদের নিয়ে নেইমার ফটোসেশনও করলেন। অপেক্ষা এখন একটাই, মাঠে ফিরবেন কবে? গত বছর নভেম্বরে আল হিলালের হয়ে ম্যাচে চোট পাওয়ার পর আর মাঠে নামা হয়নি তার। সংবাদ সম্মেলনে নেইমার জানিয়েছেন, শারীরিকভাবে আগের চেয়ে ভালো বোধ করলেও এখনো ১০০ শতাংশ ফিরে পাননি।

ক্যাম্পেওনাতো পলিস্তায় আগামী বুধবার বোটাফোগোর মুখোমুখি হবে সান্তোস। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, এই ম্যাচে সান্তোসের হয়ে দ্বিতীয় দফায় অভিষেকের সম্ভাবনা আছে নেইমারের।

You Might Also Like

আইপিএল শেষ কার্সের ! ডাক পেলেন মাদুশঙ্কা!

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিলো বিসিবি

চমক ছাড়াই কিউইদের বিপক্ষে দল ঘোষণা বিসিবির!

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা: যুক্তরাষ্ট্রেই খেলতে হবে ইরানকে

২০২৬ বিশ্বকাপে কি খেলবেন মেসি?

TAGGED:নেইমারফুটবল ক্লাবসান্তোস
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article সাবিনা ইয়াসমিন এখন কেমন আছেন?
Next Article খুব শিগগিরই দেশে ফিরছেন না খালেদা জিয়া, লন্ডন ছাড়লেন ব্যক্তিগত চিকিৎসক দল
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?