ভালোবাসা দিবসকে ঘিরে কিছুদিন আগেই উন্মুক্ত হয়েছে নতুন মিউজিক ভিডিও ‘তোরে এক দেখাতে মনে ধরেছে’। সালাউদ্দিন সাগরের কথা ও এ এন ফরহাদের সংগীতে গানটিয়ে কণ্ঠ দেন সৈয়দ অমি ও সানজিদা রিমি।
অন্তর্জালে আসার ছয় দিনে সাত লাখেরও বেশি দর্শক গান ভিডিওটি দেখেছে। গানের ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে চিত্রনায়িকা শিরীন শিলা ও সৈয়দ অমিকে।
ভিডিওটি পরিচালনা করেছেন সেলিম রেজা এবং নৃত্য পরিচালনা করেছেন হাবিব রহমান।
শিরীন শিলা বলেন, ‘এর আগেও বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করেছি। কিন্তু এই কাজটি করে ভিন্ন উপলব্ধি হয়েছে। আনন্দের মাত্রা অনেকটুকু বাড়বে যখন দর্শক এটি উপভোগ করবে।
নির্মাতা বলেন, ‘ভাবিনি এত অল্প সময়ে এতো সাড়া পাব, ছয় দিনে একটা নতুন প্ল্যাটটফরম থেকে সাত লাখ ভিউ অনেক বেশি। বলতে পারেন, চাহিদার থেকে প্রাপ্তি বেশি।’
এর আগে সৈয়দ অমির ‘দুই চাকার সাইকেল’ গানটি এক সপ্তাহ পর্যন্ত ইউটিউবে ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল। একই তালিকায় ছিল তার ‘পরী পাইছিরে’ গানটিও।