By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: ১২ বছর পর আবারও সান্তোসের জার্সি গায়ে মাঠে নামলেন নেইমার
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খেলা

১২ বছর পর আবারও সান্তোসের জার্সি গায়ে মাঠে নামলেন নেইমার

বি এন টি নিউজ
Last updated: ফেব্রুয়ারি 6, 2025 1:58 অপরাহ্ন
বি এন টি নিউজ 1 বছর ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক:

শৈশবের ক্লাব সান্তোসে বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন পর্ব সেরেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ফেরাটা সেভাবে স্মরণীয় করে রাখতে পারেননি তিনি। যদিও এই ম্যাচে শুরুর একাদশে ছিলেন না তিনি। আর তার দলও এই ম্যাচে জয়ের দেখা পায়নি।

প্রায় ১২ বছর ইউরোপ ও এশিয়া মাতিয়ে আবারও ব্রাজিলে ফিরেছেন নেইমার। বুধবার (৫ ফেব্রুয়ারি) নিজের ৩৩তম জন্মদিনের দিন সান্তোসের হয়ে মাঠে নেমেছেন তিনি। নেইমারের নামার সময় সান্তোস ১-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে একটি গোল খেয়ে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।

নেইমার ম্যাচটি শুরু করেছিলেন বেঞ্চে বসে। প্রথমার্ধে টিকিনিও সোয়ারেসের পেনাল্টি গোলে সান্তোস এগিয়ে গেলে দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামেন তিনি। তবে ১৬ মাস পর প্রথমবার মাঠে নেমে প্রত্যাশিত জাদু দেখাতে পারেননি ব্রাজিলিয়ান তারকা।

৬৭তম মিনিটে আলেকজান্দ্রে দে জেসুস গোল করে বোটাফোগোকে সমতায় ফেরান। এরপর ৭১তম মিনিটে নেইমারের বিপক্ষে ফাউল করায় ওয়ালিসন লাল কার্ড দেখেন, তবে একজন বেশি নিয়ে খেলেও সান্তোস আর গোলের দেখা পায়নি।

ম্যাচের পর নেইমার তার আবেগ প্রকাশ করে বলেন, ‘আপনি যখন কিছু ভালোবাসেন, তখন অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন হয়ে যায়। আমি সান্তোসকে অনেক ভালোবাসি। আজ যখন মাঠে নামলাম, তখনকার অনুভূতি সত্যিই বর্ণনাতীত।’

খেলার কঠিন বাস্তবতা নিয়েও তিনি কথা বলেন, ‘আমি বাবাকে বলেছিলাম, ম্যাচটা সহজ হবে না। প্রতিপক্ষ রক্ষণে শক্ত অবস্থান নেয়, প্রচুর চ্যালেঞ্জ তৈরি করে। তাদের একটা সুযোগ এসেছিল, আর ওরা সেটাই কাজে লাগিয়েছে। আমার ধৈর্য ধরতে হবে, অনুশীলন করতে হবে।‘

ইউরোপ যাওয়ার আগে সান্তোসের হয়ে ৬টি শিরোপা জিতেছিলেন নেইমার। যার মধ্যে রয়েছে ২০১১ সালে কোপা লিবার্তাদোরেস শিরোপা। সেই সময় বিশ্বের সেরা তরুণ খেলোয়াড়দের একজন ধরা হতো তাকে। ২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেন নেইমার। পরে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার ফি-তে ২০১৭ সালে ২২ কোটি ২০ লাখ ইউরোর (সে সময়ের বাজারমূল্যে ২৬ কোটি ২০ লাখ ডলার) বিনিময়ে পিএসজিতে যোগ দেন।

২০২৩ সালের গ্রীষ্মে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালের সঙ্গে চুক্তি সই করেন নেইমার। তবে সেখানে মাত্র ৭ ম্যাচ খেলার সুযোগ পান তিনি। ইনজুরির কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরেই থাকতে হয় নেইমারকে।

এবার আগামী বছরের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আবারও ব্রাজিলে ফিরেছেন নেইমার। ২০২৬ বিশ্বকাপে সুযোগ পেতে হলে তার ভালো পারফর্ম করতে হবে যা সবার জানা। এখন দেখার বিষয় ব্রাজিলে নেইমার নিজের পুরনো রূপে ফিরতে পারেন কিনা।

You Might Also Like

আইপিএল শেষ কার্সের ! ডাক পেলেন মাদুশঙ্কা!

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিলো বিসিবি

চমক ছাড়াই কিউইদের বিপক্ষে দল ঘোষণা বিসিবির!

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা: যুক্তরাষ্ট্রেই খেলতে হবে ইরানকে

২০২৬ বিশ্বকাপে কি খেলবেন মেসি?

TAGGED:নেইমারসান্তোস
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article বই না পেয়ে স্কুলে কমছে শিক্ষার্থী, অভিভাবকরা হতাশ!
Next Article অভিষেককে চমকে দিলেন ঐশ্বরিয়া
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?