সফিকুল ইসলাম রিংকু:
তারুন্যের উৎসব উপলক্ষে চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলায় খাদেরগাঁও ইউনিয়নে প্রাথমিক শিক্ষা পদক ২০২৫ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে ।
১০ ফেব্রুয়ারি সোমবার ১১ নং নাগদা সরকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা সহকারি শিক্ষা অফিসার সেলিনা বেগমের সভাপতিত্বে ও শিক্ষা পদক পরিচালনা কমিটির আহবায়ক ঘিলাতলী সপ্রাবির প্রধান শিক্ষক মোঃ মামুন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবক ও বিএনপি নেতা মোঃ আব্দুল কাইয়ুম মুন্সি ।
বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ১১নং সপ্রাবির প্রধান শিক্ষক শাহজামান, ইউপি সদস্য মোঃ খোকন দেওয়ানজী । এ সময় উপস্তিত ছিলেন বিএনপি নেতা মানিক মিয়া, যুবদল নেতা শাহদাত হোসেন মুন্সি, মোশারফ হোসেন মুন্সি, নাসির প্রধানসহ খাদেরগাঁও ইউনিয়নের ১০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও ছাত্র ছাত্রীরা এবং সাংবাদিক সফিকুল ইসলাম রিংকু, সমীর ভট্টাচার্য বলু। অনুষ্ঠান ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় ।