বিনোদন প্রতিবেদক:
নাটকটির সার্বিক ব্যবস্থাপনায় আছেন বৈশাখী টিভির ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মান। প্রযোজনা করেছে বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান বিভাগ।
নাটকটি নিয়ে গল্পকার টিপু আলম মিলন বলেন, ‘‘সবুজ গ্রাম পাথরের শহর’ নাটক মূলত সমাজ সচেতনতার এক আখ্যান। একটা সময় গ্রামের মানুষগুলো প্রকৃতির মতই সহজ সরল ছিল, অন্যদিকে শহরের মানুষগুলোও তাদের জীবনযাত্রার মান উন্নয়নে দিন দিন নিজেদের আবেগ অনুভূতির জায়গাটা হারিয়ে ফেলেছে। কিন্তু বর্তমানে শহরের সভ্যতায় গ্রামকে সাজাতে গিয়ে বিলিন হয়ে যাচ্ছে সহজ সরল মানুষগুলোর সহজ সরল জীবন-যাপনের সবকিছু।
যে কারণে, গ্রামের সহজ সরল মানুষের আনন্দ-বেদনার কাব্য যেমন ফুটে উঠেছে এ নাটকে তেমনি চিত্রায়িত হয়েছে ইট পাথরে গড়ে ওঠা মানুষের বাস্তব চিত্র। যাদের হৃদয় যেন আজ পাথরের মতোই শক্ত। গ্রামে-গঞ্জ-শহরে একই চিত্র। নানা ঘাত-প্রতিঘাত,অসংগতি আর বৈষম্য সমাজ তথা রাষ্ট্র উন্নয়নে দারুণ অন্তরায়। সামাজিক দায়বদ্ধতা থেকেই এ নাটকের কিছু মানুষ এগিয়ে আসে। কেউ সফল হয় কেউ হয় না। কিন্তু তাদের সংগ্রাম থেমে থাকে না। বরাবরের মতো আমার এ গল্পের নাটকটিও দর্শকদের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।’