সফিকুল ইসলাম রিংকু:
গত ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার পারিবারিক সফরে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর হুদা মালেশিয়ায় পৌঁছলে কুয়ালালামপুর বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় মালেশিয়ায় অবস্হানরত বৃহত্তর মতলবের রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ,ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীরা।
এ সময় ‘ওকে ভিশন এসডিএনবিএইচডি’ এর ডাইরেক্টর আমিরুল ইসলাম মিজান, চাঁদপুর জেলা গন অধিকার পরিষদের যুগ্ন আহব্বায়ক মোবাশ্বের আহমেদ রাব্বি, এম এ কালাম (সহ অর্থ সম্পাদক মালেশিয়া বিএনপি),মাসুদ রানা মিন্টুসহ আরো নেতাকর্মী, ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষী উপস্হিত ছিলেন। এসময় বিএনপি নেতা তানভীর হুদাকে ফুলেল শুভেচছা জানানো এবং কুশল বিনিময় করা হয়।
জানা যায়, ১১ ফেরুয়ারী মঙ্গলবার তানভীর হুদা পারিবারিক সফরে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি বিমানে স্হানীয় সময় বিকাল ৪ টায় কুয়ালালামপুর বিমানবন্দরে পৌছান।