বিনোদন প্রতিবেদক:
কয়েক সপ্তাহ ধরে “প্রেমের সমাধি ” (১৯৯৬) ছবির দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল । দৃশ্যটিতে দেখা যায় একটি বিয়ে বাড়ি , অভিনেতা বাপ্পারাজ এসে অভিনেতা অনোয়ার হোসেনের কাছে জানতে চান , চাচা হেনা কোথায় !

এবার এই বাক্যটি নিয়ে গান তৈরি করেছেন পরিচালক সেলিম রেজা “চাচা হেনা কোথায়” শিরোনামের একটি গানে “টুনির মা” খ্যাত শিল্পী প্রমিত কুমার গানটির কণ্ঠ দিয়েছেন। গানটির কথা লিখেছেন সালাউদ্দিন সাগর ,সংগীত করেছেন এ এন ফরহাদ , গানটিতে অভিনয় করেছেন সাজ্জাদ চৌধুরী এবং সুমনা আফরিন। ভিডিওচিত্র নির্মাণ করেছেন সেলিম রেজা । গানটির ভিডিওগ্রাফি করেছেন সানি খান , গানটির এডিট করেছে জাবের আবদুল্লাহ ও কালার করেছেন এস এম তুষার,কোরিওগ্রাফার ছিলেন রমজান । শুটিং হয়েছে সাভার ডিপজলের বাড়িতে ।এস বি এন্টারটেইনমেন্ট বাংলাদেশ ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।

গান প্রসঙ্গে কন্ঠশিল্পী প্রমিত কুমার বলেন, ডিরেক্টর সেলিম রেজার পরিচালনায় কাজটি করে আমি অনেক আনন্দিত,এবং প্রথমবারের মতো সালাউদ্দিন সাগরের কথায় গান গেয়েছি।চাচা হেনা কোথায় গানটি গেয়ে দর্শক-শ্রোতাদের বেশ সাড়া পাচ্ছি। বিগ বাজেটের গানে চাচা হেনা কোথায় গানের ভিডিও চিত্র নির্মান করা হয়েছে।গানটি গাইতে পেরে আমি খুবই আনন্দিত।

চাচা হেনা কোথায় গান সম্পর্কে সেলিম রেজা বলেন, চাচা হেনা কোথায় শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ও টুনির মা খ্যাত প্রমিত কুমার। ইতিমধ্যে গানটি ইউটিউবে বেশ সাড়া ফেলেছে। চিত্রনায়ক বাপ্পারাজের হেনাকে নিয়ে গানে মডেল হিসেবে কাজ করেছেন মডেল সাজ্জাদ চৌধুরী ও সুমনা আফরিন।ভিডিও চিত্র নির্মানের সময় তাদের কাজ দেখে আমি মুগ্ধ হয়েছি।গানটি রিলিজ হওয়ার পর দর্শক ও ভক্তদের ভালো লেগেছে।