সফিকুল ইসলাম রিংকু:
পবিত্র কুরআনুল কারিমের স্বহস্তে লিপিকার আল্লামা সৈয়দ আব্দুল গনি শাহ ইয়ামেনি রহমাতুল্লাহি আলাই,হযরত সৈয়দ আব্বাস মুন্সী রহমতুল্লাহি আলাই,হযরত সৈয়দ ইসমাইল মুন্সি, হযরত মবিন সাহেব রহমাতুল্লাহি আলাই ও আউলিয়া কেরামগণের স্মরণে ঈছালে সাওয়াব, বাৎসরিক ওরশ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত।
মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর পৌর সভায় গোবিন্দপুর গ্রামে মোজাদ্দেদিয়া দরবার শরীফ ১৮ ফেব্রুয়ারী বাদ জোহর থেকে রাত অবদি জাক জমকপূর্ণ আয়োজনে মাহফিল কাজ চলতে থাকে। এসময়ে দরবার শরীফ আগত ভক্ত আশেকান মাহফিল চত্তর কানায় কানায় পরিপূর্ণ হয়ে মাহফিলকে সাফল্য মন্ডিত করে তোলেন। মোজাদ্দেদিয়া দরবার শরীফ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আশেকানবৃন্দ আদবের চাদরে ঢেকে, দরবার শরীফের পবিত্রতা বজায় রেখছেন। দরবার শরীফ গদ্দীনিশিন পীরে কামেল শাহসূফী হাফেজ সৈয়দ নেছার আহমাদ সাহেবের নির্দেশে শরীয়তের পরিপূর্ণভাবে অনুস্মরণ করেছে আশেকান বৃন্দ।
মাহফিলে তাসরিফ এনেছেন মুফাসসেরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন, আলহাজ্ব হযরত মাওলানা মোরশেদ আলম সিরাজী,পীরজাদা সৈয়দ মোহাম্মদ জুলফিকার হাসান,হাফেজ ইসমাইল হোসেন সিরাজী ও মাহবুবুর রহমান চাদপুরী। কালামে পাক থেকে তেলায়াত করেছেন,পীরজাদা সৈয়দ ফজলে এলাহী ছাহেব।
কাতীবে কুরআন আল্লামা সৈয়দ আব্দুল গনি শাহ ইয়ামেনী মিয়া ছাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাই এর পঞ্চম (৫ ম) বংশধর, মোজাদ্দেদিয়া দরবার শরীফের পীরে কামেল শাহ সূফী হাফেজ সৈয়দ নেছার আহমাদ ছাহেব এর সভাপতিত্বে দোয়ার মোনাজাত পরিচালনা করেন, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের জৈনপুর থেকে আগত হযরত মাওলানা ওয়া মুর্শেদুনা ফায়জানুর রব সিদ্দিকী জৈনপুরী ছাহেব।
উক্ত দরবার শরীফের ভক্ত আশেকান, ধর্মপ্রাণ মুসলমান গণ ,ছোট, বড় সর্স্তরের সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান দোয়ার মাহফিল শরীক হয়েছেন। এতে প্রতি বছরের ন্যায় এবারও মোজাদ্দেদিয়া দরবার শরীফের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করেন দরবার শরীফ সেচ্ছাসেবক টিম সদস্যবৃন্দ। এচাড়াও বাৎসরিক ওরশ ও দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যাক্তবর্গ প্রমূখ।