চাঁপাইনবাবগঞ্জে ভাঙ্গারী ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পাথর দিয়ে থেঁতলে ও পিটিয়ে হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে শহরের বিভিন্ন এলাকা ঘুরে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে বক্তারা প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তথ্য-চিত্র ও প্রতিবেদক
সাত্তার আব্বাসী
ভ্রাম্যমাণ প্রতিনিধি