মোঃ সুজন আহমেদ
উল্লাপাড়া সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর আদর্শ গ্রামে একটি সরকারি আশ্রয় কেন্দ্রে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দশটি পরিবার আজও দুঃসহ জীবনযাপন করছে। এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও জাতীয় সংসদ নির্বাচনে উল্লাপাড়া সলঙ্গা আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী জনাব আজাদ হোসেন আজাদ।
২২ জুলাই মঙ্গলবারে , তিনি সরেজমিনে এনায়েতপুর আদর্শ গ্রামে উপস্থিত হয়ে দুর্গত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন। আগুনে সবকিছু হারানো অসহায় পরিবারগুলোর হাতে এসব সহায়তা তুলে দিয়ে তিনি বলেন,
“মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব। আমি সব সময় চেষ্টা করি সাধারণ মানুষের কষ্টে সাধ্যমতো পাশে দাঁড়াতে।”
স্থানীয়দের মধ্যে অনেকেই জানান, অগ্নিকাণ্ডে তারা ঘরবাড়ি, আসবাবপত্র, জামাকাপড়সহ প্রায় সবকিছু হারিয়েছেন। এমন দুর্যোগে জনাব আজাদের এই সহযোগিতা তাদের জীবনে কিছুটা স্বস্তি ও সাহস এনে দিয়েছে।
সহায়তা বিতরণকালে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। জনাব আজাদ হোসেন এ সময় অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লাপাড়ার সচেতন মহল এবং সাধারণ জনগণ এই মানবিক উদ্যোগের জন্য জনাব আজাদ হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।