By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: প্রধান উপদেষ্টার কাছে জীবনের নিরাপত্তা চেয়ে বৈষম্যবিরোধী নেতা মারযুকের আবেদন
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
বরিশাল বিভাগসারাদেশ

প্রধান উপদেষ্টার কাছে জীবনের নিরাপত্তা চেয়ে বৈষম্যবিরোধী নেতা মারযুকের আবেদন

নিউজ ডেস্ক
Last updated: জুলাই 22, 2025 7:04 অপরাহ্ন
নিউজ ডেস্ক 9 মাস ago
Share
SHARE

বরিশাল অফিস :

প্রধান উপদেষ্টার কাছে জীবনের নিরাপত্তার পাশাপাশি পরিকল্পিত মামলার সুষ্ঠু তদন্ত পূর্বক বিচারের দাবি জানিয়েছেন বরিশালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারযুক আবদুল্লাহ। চলতি বছরের পহেলা জুলাই “বাংলাদেশ ডাকযোগে” লিখিত আবেদন প্রেরণ করেন “জুলাই যোদ্ধা” মারযুক। লিখিত আবেদনের অনুলিপি প্রেরণ করা হয় দেশের গুরুত্বপূর্ণ কার্যালয়ে।

আবেদনকারীর দাবি- ৬ জুন ২০২৫ তারিখে পটুয়াখালী দুমকি থানায় রুজু হওয়া মিথ্যা ডাকাতি মামলাটি (নং ৪/৭৭-২০২৫) অবিলম্বে প্রত্যাহার, পুরো ঘটনাকে কেন্দ্র করে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি সহ তার জীবনের নিরাপত্তা ও মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বরিশাল কোতোয়ালী মডেল থানায় তার দায়েরকৃত মামলার আসামিদের গ্রেফতার করা।

লিখিত অভিযোগে মারযুক উল্লেখ করেন, পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারা ব্যবহার করে আমার বিরুদ্ধে ‘ডাকাতির প্রস্তুতি’ সময়ে গুরুতর অভিযোগ আনা হলেও এ বিষয়ে আমি সম্পূর্ণ নির্দোষ। মামলার তথ্য, উদ্ধৃতি এবং পুলিশি বিবরণীর কোনো ভিত্তি নেই। আমি ওই সময় পটুয়াখালীর টোল চেকপোস্ট সিসিটিভি ফুটেজ অনুযায়ী নির্বিঘ্নে অতিক্রম করছিলাম। কিন্তু ঘটনাস্থলে ছিলাম না।

চলতি বছরের ২৭ মে বরিশাল রুপাতলী দপদপিয়া সেতু সংলগ্ন এলাকার আ.লীগ সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানোর চেষ্টা করে। এমনকি একটি মেসেঞ্জার গ্রুপে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। যার স্ক্রিনশট সংরক্ষিত করে আমি আদালতে পেশ করেছি। ১০ জুন আমার পদার্থ বিজ্ঞান পরীক্ষা ছিল। অথচ ওই দিনই আমাকে হত্যার পরিকল্পনা করা হয়। চরম মানসিক যন্ত্রণা ও নিরাপত্তাহীনতার ভুগছিলাম আমি।

আবেদনে আইনগত দিক তুলে উল্লেখ করা হয়- সংবিধানের ৩২, ২৭ ও ৩১ ধারা, দণ্ডবিধি ৫০৬ ও ১২০বি, সিআরপিসি এর ৫৪, ৮৭, ৮৮, ১০৭, ১৬৭(২), ৯০, ৯৩, ৪১, ৪৬ ও ১৫১ ধারা অনুযায়ী সরকার এই মামলাটি তদন্ত করে অবিলম্বে প্রত্যাহার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে।

মারযুক বলেন, পুলিশ এজাহারে লিখেছে- আমি দৌড়ে পালিয়ে যাই, যা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। বিষয়টি তার বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসা এবং হয়রানিমূলক অপচেষ্টা। কারণ, আমি আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালী মডেল থানায় ১৪ মে ২০২৫ তারিখে একটি মামলা দায়ের করেছি। দায়েরকৃত মামলার আসামিদের না ধরে বাদী (আমাকে) ফাঁসানোর জন্যই পরিকল্পিতভাবে এই মামলাটি সাজানো হয়েছে।

মারযুকের দেয়া দুইটি স্ক্রিনশটে দেখা যায়- তাকে হত্যার পরিকল্পনা চলছিল এবং পটুয়াখালীতে মামলায় ফাঁসানোর কথাও উল্লেখ রয়েছে। তবে গ্রুপ ম্যাসেঞ্জারে যারা যারা এ সব কথা লিখেছে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে জিজ্ঞাসাবাদ করলেই বেড়িয়ে আসবে ঘটনার মূল রহস্য।

প্রধান উপদেষ্টার বরাবর লিখিত অভিযোগে আবেদনকারী মারযুক জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেছেন। যার অনুলিপি প্রেরণ করা হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টার বরাবর সহ আইন উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টা, লিগ্যাল এইড বাংলাদেশ সুপ্রিম কোর্ট, জাতীয় মানবাধিকার কমিশন,আইজিপি, বরিশাল রেঞ্জ ডিআইজি, বরিশাল জেলা প্রশাসক, পটুয়াখালী জেলা প্রশাসক, বরিশাল পুলিশ কমিশনার ও বরিশাল কোতয়ালী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর।

You Might Also Like

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ

ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১

বরিশালে ব্রিজ নির্মাণে গুরুতর অনিয়মের অভিযোগ: রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ

পাবনা জেলা ফকির সাধু বাউল শিল্পী সংস্থা’র উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা ও বর্ষবরণ-১৪৩৩ অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

TAGGED:মারযুকের আবেদন
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article তাড়াশে পাট চা‌ষে লাভবান কৃষক, সোনালী আঁশ ছাড়াতে ব্যস্ত শ্রমিকেরা
Next Article রাজধানীর শেওড়াপাড়ায় আবাসিক ভবনে আগুন
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?