এস,এম,রুহুল তাড়াশী,
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশে স্মরণকালের সাম্প্রতিক ঘটে যাওয়া রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত এবং আহতের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে সিরাজ গঞ্জ জেলা তাড়াশ উপজেলা বিএনপি সদস্য সংগ্রহ,ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
২২জুলাই রোজ (মঙ্গলবার) বিকেল ৭ঃ৩০ মিনিটে তাড়াশ পাবলিক লাইব্রেরীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,
তাড়াশ উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, খন্দকার সেলিম জাহাঙ্গীর, সরদার মোহাম্মদ আফছার আলী, আমিনুল রহমান টুটুল, তপন গোস্বামী, অধ্যাপক আব্দুর রহিম, মোঃ আব্দুল বারিক খন্দকার, আব্দুল হাকিম, অধ্যাপক দুলাল হোসেন, জয়নুল আবেদীন মাহাবুব, অধ্যাপক সাইদুর রহমান, জিয়াউর রহমান (জিয়া), আবুল হোসেন, ফরহাদ আলী মাস্টার, সোলায়মান হোসেন সিহাব প্রমুখ।
তাড়াশ উপজেলা বিএনপি সদস্য সংগ্রহ, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানসেনা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা দুঃখজনক, অপূরণীয় এবং জাতির জন্য গভীর বেদনাদায়ক।
দোয়া পরিচালনা করেন, অধ্যাপক আব্দুল হাকিম -সদস্য তাড়াশ উপজেলা বিএনপি সদস্য সংগ্রহ, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পরিচালনা কমিটি।