এস এম ফজলে রাব্বি শুভ, বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়ার ধুনটে সুদ ব্যবসায়ীর বিরুদ্ধে খামার ভাংচুরের অভিযোগের ঘটনা ঘটেছে।ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙামাটি গ্রামের দিদারপাড়া এলাকার মৃত সিকেন্দার আলী প্রামানিকের ছেলে সৈয়দ আলী (৬২) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সৈয়দ আলীর ছেলে আবু সাঈদ প্রায় ৪/৫ বছর পূর্বে মুরগীর খামারের ব্যবসার জন্য রাঙামাটি গ্রামের বেনামে সমিতি থেকে ১ লাখ ২০ হাজার টাকা সুদের উপর গ্রহন করে।
পরবর্তিতে আবু সাইদ আসল টাকার সুদ ১ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করে। পরবর্তী সময়ে আরো ১ লাখ ৫০ হাজার টাকা সুদ জমা পরিলে আবু সাইদ তা দিতে অপারগতা প্রকাশ করে। তখন সংগঠনের লোকজন সুদ ও আসলসহ মোট ৩ লাখ টাকার বিপরীতে আবু সাইদের খামার ভোগ দখল করার চেষ্টা করে।এ দিকে আবু সাইদ সরল বিশ্বাসে টাকা পরিশোধ করার আগ মূহুর্ত পর্যন্ত সাদা কাগজে লিখিত ভাবে ভোগ দখল করার অনুমতি দেয়। পরে আবু সাইদ ঋণগ্রস্থ হয়ে ঢাকায় চাকুরী করতে যায়।
ভুক্তভোগী পরিবারের একজন জানান, আমার ছেলে আবু সাইদ ঢাকায় চাকুরীতে যাওয়ার সুযোগে গত ১৮ জুলাই শুক্রবার ওই সমিতির সদস্য সোহেল (৩৩), ফিজার আলী (৪০), রেজাউল করিম (৩৮), লালু মিয়া (৩০) ও সামাদ মিয়া (৩৫) যোগসাজসে আমার খামার ভেঙে অন্যের কাছে বিক্রি করে টাকা উসুল নেয়ার চেষ্টা করে এবং খামারের একপাশ ভেঙ্গে ফেলে।তারা আমাকে ও আমার ছেলেকে আর্থিক ভাবে চরম ক্ষতি করেছে, শুধু তাই নয় প্রাণনাশসহ বিভিন্ন ভাবে আমাদের কে হুমকি দিয়ে যাচ্ছে।
এমতাবস্থায় কোন উপায় না পেয়ে আমি সুদ ব্যবসায়ী সহ কয়েক জনের বিরুদ্ধে বুধবার ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এদিকে অভিযুক্ত সোহেল মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সৈয়দ আলীর ছেলে আবু সাঈদ আর্থিক সংকটের কারনে খামারটি বিক্রি করেছে। বিষয়টি সৈয়দ আলীকে জানালে তিনি নিজেই ঘরটি ভেঙ্গে নিয়ে যেতে বলে। ঘটনার দিন ঘরটি ভাঙতে গেলে বাঁধা দেয়। পরে আমরা ফিরে এসে স্থানীয় ভাবে বসে সমস্যা সমাধানের চেষ্টা করতে থাকি। এমতাবস্থায় সৈয়দ আলী ধুনট থানায় আমাদের নামে মিথ্যে অভিযোগ দায়ের করে।
ধুনট থানার এসআই শামীম জানান, খামার ভাঙ্গা সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।